কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

একতরফা ‘জয় ঘোষণা’ দিয়ে যুদ্ধ শেষের চিন্তা ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলমান যুদ্ধ থেকে বের হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা ‘জয় ঘোষণা’ দিতে পারেন— এমন সম্ভাবনা নিয়ে ইরান কী প্রতিক্রিয়া দেখাবে, তা বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

মার্কিন কর্মকর্তারা বলছেন, দ্রুত উত্তেজনা কমানো গেলে হোয়াইট হাউসের ওপর অভ্যন্তরীণ চাপ কমবে। তবে এতে আশঙ্কাও রয়েছে। এই সুযোগে ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আবার শক্তিশালী করতে পারে।

গোয়েন্দা বিশ্লেষণে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ‘জয়’ ঘোষণা দিয়ে সেনা কমিয়ে আনে, তাহলে ইরান এটিকে কৌশলগত সাফল্য হিসেবে দেখবে। অন্যদিকে, যদি মার্কিন সেনা উপস্থিতি বজায় থাকে, তাহলে সেটিকে আলোচনায় চাপ সৃষ্টির কৌশল হিসেবে ধরা হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্র তাড়াহুড়া করে কোনো ‘খারাপ চুক্তি’ করবে না। তিনি বলেন, যে কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে হবে।

এদিকে, ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখায় বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং তেলের দাম বেড়েছে। কূটনৈতিক আলোচনা চললেও এখনো কোনো সমাধান আসেনি।

অন্যদিকে, সামরিক বিকল্পও এখনো বিবেচনায় রয়েছে। এর মধ্যে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে নতুন করে বিমান হামলার পরিকল্পনাও থাকতে পারে। তবে স্থল অভিযান চালানোর সম্ভাবনা আগের তুলনায় কম বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে এমন চুক্তি করতে হবে যাতে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে না পারে।

এদিকে ইরান বলছে, নতুন করে আলোচনা শুরু করতে হলে আগে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নিতে হবে। এছাড়া তারা হরমুজ প্রণালির জন্য নতুন আইনি কাঠামো, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের দাবিও তুলেছে।

তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

১০

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

১১

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১২

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১৩

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১৪

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৫

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৬

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৭

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৮

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৯

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

২০
X