কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

লাইভে ক্যানসারের বার্তা দিয়ে অবসরের ঘোষণা সারা গোরের

এনবিসি  নিউজের জনপ্রিয় উপস্থাপিকা সারা গোর। ছবি: সংগৃহীত
এনবিসি নিউজের জনপ্রিয় উপস্থাপিকা সারা গোর। ছবি: সংগৃহীত

লাইভ সম্প্রচারে নিজের মরণব্যাধি ক্যানসারের খবর জানিয়েছেন এনবিসি নিউজের জনপ্রিয় উপস্থাপিকা সারা গোর। অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে তিনি জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য সাময়িক অবসরের ঘোষণা দিয়েছেন এই জনপ্রিয় উপস্থাপিকা।

শুক্রবার (০১ মে) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সম্প্রচারিত ‘নিউইয়র্ক লাইভ’ অনুষ্ঠানে ৪৯ বছর বয়সী গোর বলেন, চিকিৎসা ও অস্ত্রোপচারের কারণে তিনি তার দায়িত্ব থেকে কিছুদিনের জন্য সরে দাঁড়াচ্ছেন। তিনি একই সঙ্গে ‘ওপেন হাউস’ অনুষ্ঠান থেকেও বিরতি নিচ্ছেন। তিনি বলেন, আমি নিজেই আপনাদের জানাতে চেয়েছি যে, সম্প্রতি আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, আর চিকিৎসা ও অপারেশনের জন্য আমি কিছুদিনের জন্য বিরতিতে যাচ্ছি।

তিনি বলেন, আমি যদি বলি যে আমি একদম ভয় পাচ্ছি না, তাহলে সেটা মিথ্যা হবে। আমার মা ও বোন আগে এই রোগে আক্রান্ত হওয়ায় ঝুঁকির খবর আগেই জানতাম। তবুও এই খবর আমাকে মানসিকভাবে অপ্রস্তুত করে দিয়েছে।

গোর বলেন, আমি সবসময় জানতাম আমার ঝুঁকি বেশি। আমি ভেবেছিলাম একদিন এটা হতে পারে। কিন্তু সত্যি বলতে, কেউই এর জন্য কখনো প্রস্তুত থাকে না। আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, সবকিছু ঠিকভাবে করেও যখন শুরুতেই ধরা পড়ে, তবুও এটা মানসিকভাবে বড় আঘাত। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। এটা আমাকে সত্যিই কষ্ট দিয়েছে।

তিনি আরও বলেন, আমি জানি কিছুদিন এটা কষ্ট দেবে, এখনো দিচ্ছে। কিন্তু আমি এটাও জানি, আমি এখন ভালো ডাক্তারদের তত্ত্বাবধানে আছি এবং বাড়িতে আমার পরিবারের সদস্যরা আমাকে খুব ভালোভাবে দেখভাল করছে। আমি কিছুদিন বিশ্রাম নেব এবং সুস্থ হয়ে ফিরে আসব। আমি আগের চেয়ে আরও ভালো হয়ে ফিরব।

তার এই লাইভ অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক তারকা তাকে সমর্থন জানান। অভিনেত্রী র‍্যাচেল জেগলার, উপস্থাপক অ্যান্ডি কোহেন, অভিনেত্রী লেসি শ্যাবার্ট, তারকা ডরিন্ডা মেডলি এবং উপস্থাপিকা লরেন স্কালা তার জন্য ভালোবাসা, শক্তি ও প্রার্থনা জানিয়েছেন।

উল্লেখ্য, সারা গোর এনবিসির রিয়েল এস্টেট ও ডিজাইনভিত্তিক অনুষ্ঠান ‘ওপেন হাউস’ এবং লাইফস্টাইল শো ‘নিউইয়র্ক লাইভ’-এর উপস্থাপিকা। তিনি আগে ‘রেসিপি রিভ্যাম্প’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং ‘দ্য টুডে শো’, ‘দ্য মার্থা স্টুয়ার্ট শো’ ও ‘ওয়ার্স্ট কুকস ইন আমেরিকা : সেলিব্রিটি এডিশন’-এও কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১০

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১১

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১২

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৩

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৪

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৫

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

১৭

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

১৮

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

১৯

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

২০
X