কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু

নাহিদা বৃষ্টি। ছবি : সংগৃহীত
নাহিদা বৃষ্টি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার (১ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানিয়েছে, আজ শুক্রবার নাহিদা সুলতানা বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফোন করে নিশ্চিত করা হয়েছে, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ‍্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এরপর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে। এতে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট সার্বিক বিষয়ে সহযোগিতা করছে।

এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে।

উল্লেখ্য, লিমন ও বৃষ্টির হত্যাকারী হিশাম আবুঘরবের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। মার্কিন আদালত তার জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১০

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১১

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১২

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৩

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৪

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৫

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৬

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৭

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৮

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৯

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

২০
X