কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিস্ফোরণের আশঙ্কা, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা চলছে। ছবি : সংগৃহীত
রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা চলছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের আশঙ্কায় প্রায় ৪০ হাজার মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় শনিবার (২৩ মে) সকালে এএফপির প্রতিবেদনে পরিস্থিতিকে সংকটজনক বলে বর্ণনা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গার্ডেন গ্রোভ শহরে। যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। বিভিন্ন সংবাদমাধ্যম এ বিষয়ে খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইতিমধ্যে মানুষজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন।

স্থানীয় ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার জিকেএন অ্যারোস্পেস নামের একটি উৎপাদন কারখানায় ৩৪ হাজার গ্যালন ধারণক্ষমতার একটি ট্যাংক থেকে রাসায়নিক বাষ্প বের হতে শুরু করে। ট্যাংকটিতে মিথাইল মেথাক্রাইলেট নামের দাহ্য রাসায়নিক ছিল, যা প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানায়, শুক্রবার পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। যদিও তখন সক্রিয় গ্যাস লিক বা বিষাক্ত ধোঁয়ার মেঘ দেখা যায়নি। কর্মকর্তারা সতর্ক করেন, ট্যাংকটি সংকটজনক অবস্থায় রয়েছে এবং সেটিকে নিরাপদ করা সম্ভব হচ্ছে না।

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ট্যাংকটি যেকোনো সময় বিকল হতে পারে বা বিস্ফোরিত হতে পারে। এ কারণে আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

কয়েকজন বাসিন্দা বলেন, তারা তাদের জীবন ও সম্পদ নিয়ে আতঙ্কিত। ট্যাংকটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিস্ফোরিত হলে গোটা এলাকায় বিপর্যয় নেমে আসতে পারে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X