বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

শিরতাজ জাহান জেবিন। ছবি: সংগৃহীত
শিরতাজ জাহান জেবিন। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে একাধিক একক নাটকে দর্শকের প্রশংসা কুড়ানোর পর এবার দুটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন। এর মধ্যে নতুন ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’ নিয়ে বেশ আশাবাদী তিনি।

জেবিন জানান, এনটিভিতে প্রচার শুরু হতে যাওয়া ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’ একটি রোমান্টিক গল্পের নাটক। এতে তিনি ‘মেধা’ চরিত্রে অভিনয় করেছেন, যে একজন কবিকে ভালোবাসে। কবির চরিত্রে রয়েছেন মীর রাব্বি। এটি তার সঙ্গে জেবিনের দ্বিতীয় কাজ। নির্মাতা রাকেশ বসুর পরিচালনায় নাটকটি আগামী ৫ আগস্ট থেকে প্রতি সোম, মঙ্গল ও বুধবার প্রচার হবে।

নাটকটি নিয়ে জেবিন বলেন, ‘রাকেশ বসু খুব গুছিয়ে কাজ করেন। তার ইউনিটে কাজ করে খুব ভালো লেগেছে।’

অন্যদিকে এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে তার আরেক ধারাবাহিক ‘এই শহর এই পরিবার’। তবে এই নাটকে বর্তমানে তিনি আর কাজ করছেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, প্রায় এক বছর আগে মাত্র দুই দিন শুটিং করেছিলেন। এরপর আর শুটিংয়ে অংশ নেননি। ধারাবাহিকটির সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও পরে এ বিষয়ে আর কোনো আপডেট পাননি।

সম্প্রতি কোরবানির ঈদে প্রচারিত ‘মায়া পাখি’ ও ‘দ্য অভিযান’ নাটকে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা পেয়েছেন জেবিন। তিনি জানান, এখন আর গল্প বা চরিত্র না জেনে কোনো কাজের শিডিউল দেন না। আগে পুরো পাণ্ডুলিপি পড়ে চরিত্র বুঝে তবেই কাজ করার সিদ্ধান্ত নেন। প্রয়োজনে কাজ কম করবেন, তবু এই সিদ্ধান্ত থেকে সরে আসবেন না।

জেবিনের মতে, তার অভিনয় জীবনের বড় টার্নিং পয়েন্ট ছিল ধারাবাহিক ‘দেনা পাওনা’। এই নাটকের ‘নাবিলা সিক্স’ চরিত্রের মাধ্যমেই দর্শকের কাছে তিনি পরিচিতি পান।

এদিকে শিগগিরই একটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের চার থেকে পাঁচটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। নাটকগুলোর শুটিং হবে দেশের বাইরে। পাশাপাশি ইউনিলিভার, অপ্পো, ডাভ ও গ্লো অ্যান্ড লাভলির মতো বিভিন্ন প্রতিষ্ঠানের প্রমোশনাল কাজও নিয়মিত করছেন এই অভিনেত্রী।

কালবেলা/আরডা/এমএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X