কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পূর্ব প্রশান্ত মহাসাগরে (ইস্টার্ন প্যাসিফিক) মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি নৌযানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে একজন নিহত এবং দুজন জীবিত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সাউথকম।

সাউথকমের এক বিবৃতিতে বলা হয়, কমান্ডার ফ্রান্সিস এল. ডোনোভানের নির্দেশনায় যৌথ টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ার অভিযানটি পরিচালনা করে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে দাবি করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। এরপর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

মার্কিন সামরিক বাহিনী অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

সাউথকম জানিয়েছে, অভিযানে একজন ‘নার্কো-সন্ত্রাসী’ নিহত হয়েছেন এবং নৌযানে থাকা আরও দুজন পুরুষ জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে অভিযানে কোনো মার্কিন সেনাসদস্য হতাহত হননি বলেও নিশ্চিত করেছে সাউথকম।

নৌযানটির জাতীয়তা, অবস্থান বা কী ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে আরও তদন্ত ও তথ্য সংগ্রহ করছে মার্কিন বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১০

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১১

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১২

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৩

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৪

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৫

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৬

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৯

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X