কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের একটি হাসপাতালে গুলির ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় ২৩ বছর বয়সী এক সন্দেহভাজনকে প্রতিবেশী অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া থেকে আটক করেছে পুলিশ। খবর এনবিসি নিউজের।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডেলাওয়্যারের ক্রিস্টিয়ানাকেয়ার উইলমিংটন হাসপাতালে গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই ভুক্তভোগীকে উদ্ধার করলেও হামলাকারীকে সেখানে পায়নি।

উইলমিংটন পুলিশের প্রধান উইলফ্রেডো ক্যাম্পোস এক সংবাদ সম্মেলনে জানান, নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এবং আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের প্রতি সম্মান জানিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না।

ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ জানায়, ফিলাডেলফিয়া থেকে একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার তার বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের কাজ শুরু হয়। তিনি ডেলাওয়্যারের নিউ ক্যাসল এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি লক্ষ্যভিত্তিক ও বিচ্ছিন্ন ঘটনা ছিল। সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো ব্যাপক হুমকি ছিল না। তবে ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে।

উইলমিংটন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X