কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে নিজেকে ‘বস’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর তিনি দাবি করেছেন, মন্তব্যটি তিনি নিছক মজা করেই করেছিলেন।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি বস হতে চাইনি। আমি শুধু মজা করছিলাম। সেখানে উপস্থিত সবাই ছিলেন নিজ নিজ দেশের গুরুত্বপূর্ণ নেতা। আমি হঠাৎ করে ঢুকে বলেছিলাম, ‘আমিই বস’। বিষয়টি একেবারেই রসিকতার ছলে বলা হয়েছিল।

এর আগে জি-৭ শীর্ষ সম্মেলনের শেষ দিনের এক অধিবেশনে অন্য নেতারা যখন নিজ নিজ আসনে বসেছিলেন, তখন ট্রাম্প কক্ষে প্রবেশ করে বলেন, আমিই বস। তার এ মন্তব্যে উপস্থিত নেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ তাকে জিজ্ঞেস করেন, আপনি কেমন আছেন? জবাবে ট্রাম্প বলেন, ভালো আছি, ধন্যবাদ।

অনেকের মতে, ট্রাম্প হয়তো মজা করেই কথাটি বলেছিলেন, কিন্তু তার বিতর্কিত মন্তব্যের অতীত ইতিহাসের কারণে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিতর্ক বাড়তে থাকায় তিনি পরে সেটিকে রসিকতা হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X