কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে গত কয়েক সপ্তাহে ইনফ্লুয়েঞ্জার ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ২০০ জন সামরিক সদস্য আক্রান্ত হয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের চিকিৎসা প্রদান এবং নিবিড় পর্যবেক্ষণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উপসর্গ দেখা দেওয়া সদস্যদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর তারা আবার প্রশিক্ষণে ফিরতে পারবেন।

তবে গত ১৬ জুন ৭৩৭তম ট্রেনিং সাপোর্ট স্কোয়াড্রনের এক প্রশিক্ষণার্থীর মৃত্যুর সঙ্গে এই প্রাদুর্ভাবের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। মৃত্যুর কারণ তদন্তাধীন রয়েছে।

ল্যাকল্যান্ড এয়ার ফোর্স ঘাঁটিই যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে নবনিযুক্ত সদস্যদের মৌলিক প্রশিক্ষণের প্রধান কেন্দ্র। প্রতিবছর কয়েক হাজার প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এই প্রাদুর্ভাব এমন সময় ঘটলো, যখন মাত্র দুই মাস আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাসদস্যদের জন্য বার্ষিক ফ্লু টিকা বাধ্যতামূলক রাখার নিয়ম বাতিল করেন।

এপ্রিল মাসে প্রকাশিত এক ভিডিও বার্তায় হেগসেথ ওই নীতিকে অযৌক্তিক এবং অতিরিক্ত হস্তক্ষেপমূলক বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাইডেন প্রশাসনের সময় পেন্টাগন আমাদের সেনাসদস্যদের ব্যক্তিগত চিকিৎসা-সংক্রান্ত স্বাধীনতা ও ধর্মীয় বিশ্বাস প্রকাশের অধিকার ক্ষুণ্ন করেছিল।

প্রাদুর্ভাবের পর ল্যাকল্যান্ড ঘাঁটিতে বাধ্যতামূলক টিকাদানের অনুমতি চেয়ে বিমানবাহিনী প্রতিরক্ষা দপ্তরের কাছে বিশেষ ছাড় চেয়েছিল বলে জানা গেছে। এরপর ঘাঁটিতে পুনরায় ফ্লু টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।

বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, প্রাদুর্ভাবটি মূলত ঘাঁটির বেসিক ট্রেনিং উইংয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। জনস্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকরা আক্রান্ত প্রশিক্ষণার্থীদের আলাদা রেখে চিকিৎসা দিচ্ছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও জানান, আক্রান্তদের সংস্পর্শে আসা সদস্যদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপসর্গ দেখা দিলে তাদের অ্যান্টিভাইরাল ওষুধ, যেমন ট্যামিফ্লু দেওয়া হচ্ছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, সামরিক বাহিনীর কার্যক্রম সচল রাখতে প্রতিরক্ষামন্ত্রী প্রয়োজনীয় ক্ষেত্রে টিকানীতি থেকে অব্যাহতির অনুমোদন দিয়েছেন। প্রতিরক্ষা বিভাগ আমাদের সেনাসদস্য ও বেসামরিক কর্মীদের স্বাস্থ্য ও প্রস্তুতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১০

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১১

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১২

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৩

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৪

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৫

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৬

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৭

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৮

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৯

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

২০
X