বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সাখাওয়াত হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে প্রবেশ করে ভাঙা বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছিলেন।

এ সময় পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেখানে প্রবেশ করে ছবি-ভিডিও ধারণের কোনো সন্তোষজনক কারণ দেখাতে পারেননি। পরে তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ধানমন্ডি মডেল থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, আটক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরের ভেতরে প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণ করছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন দেখতে চাইলে তিনি সেটি দিতে অস্বীকৃতি জানান। এসআই আরিফ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X