

বগুড়ার সোনাতলায় শ্যালোমেশিন চালিত অবৈধ থ্রিহুইলারে চাপা পড়ে সাবেক এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কুড়ানু প্রামানিক (৫২) সোনারায় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
মঙ্গলবার (২৩ জুন) সোনাতলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর বাজার এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গরু কেনার উদ্দেশে ভরতখালী হাটে যাওয়ার পথে নুরপুর বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গরুবোঝাই ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই কুড়ানু প্রামানিক তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।
সোনাতলা থানার সেকেন্ড অফিসার গৌতম সাহা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।