কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ

হামলার পুরোনো ছবি
হামলার পুরোনো ছবি

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, মঙ্গলবার সকালে দেশটির ওপর চালানো ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। আর এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইনের বেসামরিক স্থাপনা ও জনগণ। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে বাহরাইন ডিফেন্স ফোর্স জানায়, ইরান বাহরাইনের বেসামরিক জনগণের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আজ সকালে চালানো একাধিক হামলা প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষ ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সন্দেহজনক কোনো বস্তু দেখলে তার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনী ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের পক্ষ থেকে এ হামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাব হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

১০

জুলাইয়ের ১৪ দিনে দেশে এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা রেমিট্যান্স

১১

ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল

১২

নবম পে-স্কেল নিয়ে প্রতীক্ষা আরও বাড়ল

১৩

‘ভাড়াটে খুনিদের’ শিকার বিএনপি নেতা জাহেদুল

১৪

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

১৫

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

১৬

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

১৭

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৮

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

১৯

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

২০
X