কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের একটি ড্রোন থেকে উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে একজন মার্কিন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের বরাত দিয়ে শাফাক নিউজ জানায়, ইরানি ড্রোন থেকে উদ্ধার করা বিস্ফোরক ধ্বংস করার সময় এ হতাহতের ঘটনা ঘটে। আহত সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১৭ জুলাই জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন বলে জানিয়েছিল সেন্টকম। পরে হামলার স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের কিছু মরদেহাবশেষ উদ্ধার করা হয়। সেগুলোর পরিচয় শনাক্তে পরীক্ষা চলছে।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সেন্টকম জানিয়েছে, টানা অষ্টম রাতের অভিযানে তারা ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবস্থান, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব স্থাপনার কিছু ১৭ জুলাই জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, তারা পাল্টা প্রতিক্রিয়ায় কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১১

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১২

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৪

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৫

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৬

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৭

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৮

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

১৯

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

২০
X