বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

সালমান খান । ছবি - সংগৃহীত
সালমান খান । ছবি - সংগৃহীত

গত এক মাস ধরে বলিউড সুপারস্টার সালমান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটছেই না ভক্তদের। এর আগে কয়েকবার তাকে ক্লান্ত, দুর্বল এবং প্রায় টাক মাথায় দেখা যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এবার নতুন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই উদ্বেগ যেন আরও বাড়িয়ে দিলেন ‘ভাইজান’।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের নজরে আসে তার বদলে যাওয়া চেহারা। অনেকের মতে, মুখে বয়সের ছাপ আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। ঝুলে পড়া ত্বক, চোয়ালের গঠন বদলে যাওয়া, ওজন কমে যাওয়া এবং একসময়কার ফিট শরীরের পরিবর্তে অনেকটা রোগা দেখাচ্ছিল তাকে। ভিডিওটি দেখে অনেক ভক্তই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, সালমানের দ্রুত পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। আবার অনেকেই মনে করছেন, কয়েক সেকেন্ডের একটি ভিডিও দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আলো, ক্যামেরার অ্যাঙ্গেল কিংবা কাজের প্রস্তুতির কারণেও এমন দেখাতে পারে বলে মত দিয়েছেন তারা।

এদিকে চলমান আলোচনা নিয়ে সরাসরি কিছু না বললেও সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন সালমান খান। কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’ তার এই সংক্ষিপ্ত বার্তাকে অনেকেই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। পোস্টের মন্তব্যঘরে অসংখ্য ভক্ত তার সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এর আগে আমির খানের ‘লগান’ সিনেমার ২৫ বছরপূর্তি অনুষ্ঠানে এবং পরে কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েও সালমানের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ওই সময় অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছিল, তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।

জানা গেছে, অতীতেও চিকিৎসার জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সালমান খান। পরিবার থেকেও প্রয়োজন হলে আবার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো সালমান খান বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

কালবেলা/এমএ/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X