বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

ইন্দোনেশিয়ায় সেই স্কুলের ধ্বংস্তূপে জীবনের চিহ্ন নেই

এখনো নিখোঁজ ৫৯ জন
ইন্দোনেশিয়ায় সেই স্কুলের ধ্বংস্তূপে জীবনের চিহ্ন নেই

ইন্দোনেশিয়ার সিদোয়ারজো শহরে একটি ইসলামী বোর্ডিং স্কুল ধসে পড়ার ঘটনায় এখনো নিখোঁজ ৫৯ জন। তবে সেখানে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে গতকাল বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা জানিয়েছেন। গত সোমবার এ দুর্ঘটনা ঘটে। ভবনটি ধসে পড়ার সময় বহু শিক্ষার্থী ভেতরে অবস্থান করছিল। যাদের বেশিরভাগই কিশোর ছেলে। খবর বিবিসির।

উদ্ধারকাজ শুরুর পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যদিও তাদের মধ্যে দুজন পরে হাসপাতালে মারা যান। এ নিয়ে পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। ভবনের অস্থিতিশীল কাঠামোর কারণে উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে উঠেছিল।

বৃহস্পতিবার দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, থার্মাল ড্রোন ব্যবহার করেও ধ্বংসস্তূপের ভেতর কোনো জীবনের চিহ্ন ধরা পড়েনি।

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুহারিয়ান্তো সংবাদ সম্মেলনে বলেন, ‘গত রাতে আমরা পুরো এলাকা নীরব রেখেছিলাম, আশায় ছিলাম আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে হয়তো কোনো জীবনের সংকেত পাওয়া যাবে। কিন্তু বৈজ্ঞানিকভাবে কোনো চিহ্ন মেলেনি।’

তিনি জানান, উদ্ধারকাজ এখন নতুন ধাপে প্রবেশ করছে।

ভারী যন্ত্রপাতি দিয়ে কংক্রিটের স্ল্যাব সরানো হবে। এগুলো হয় ক্রেন দিয়ে তোলা হবে অথবা ছোট ছোট টুকরো করে কাটা হবে। তবে এর আগে এ কাজ শুরু করা হয়নি। কারণ, এতে ভবনের আরও ধস নামতে পারত এবং জীবিত কেউ থাকলে তাদের ঝুঁকি বাড়ত। এর আগের দিন বুধবার, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো কান্না ও চিৎকার শোনা যাচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছিল।

নিখোঁজদের পরিবারের সদস্যরা স্কুলের সামনে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন। অনেকে অশ্রুসিক্ত চোখে প্রিয়জনের জীবিত ফেরার আশা ধরে রেখেছেন। মাউলানা বায়ু রিজকি প্রতামা বলেন, ‘আমি আশা করছি আমার ভাই বেঁচে থাকবে। চার দিন ধরে তাকে নিচে কষ্টে থাকতে হচ্ছে ভেবে আমি খুবই দুঃখিত।’

ভবনটি তখনো নির্মাণাধীন ছিল এবং এর ওপর অতিরিক্ত দুটি তলা যোগ করা হচ্ছিল। জানা গেছে, ভবনের ভিত্তি দুর্বল হওয়ায় এই অতিরিক্ত ওজন বহন করতে পারেনি। সিদোয়ারজোর স্থানীয় প্রশাসক জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ ভবনে নতুন তলা যোগ করার জন্য কোনো অনুমতিও নেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X