বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ
দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন

মামদানির বিজয়ে পথ খুলেছে ওকাসিওর

মামদানির বিজয়ে পথ খুলেছে ওকাসিওর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে গত মঙ্গলবার রাতে মেয়র পদে জোহরান মামদানির জয়ের পেছনে কিছু বিষয় রয়েছে। ভোটাররা যা পরিবর্তন চান, তা সাধারণত দ্রুতই অনুভব করতে চান। এ কারণে আপনি লক্ষ করলে দেখবেন যে, একই এলাকার ভোটাররা একবার রিপাবলিকান ও পরেরবার ডেমোক্র্যাটদের ভোট দিচ্ছিলেন কোনো ধরনের মাথা ঘামানো ছাড়াই। তবে এবার মামদানির প্রচার কৌশলে এমন কিছু ঘটনা ঘটে, যা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে।

এ কারণেই নিউইয়র্কে মেয়র নির্বাচনে মামদানির জয়ে প্রেসিডেন্ট হওয়ার পথ খুলেছে ডেমোক্রেটিক পার্টির আরেক নেতার। মেয়র হিসেবে তার ঐতিহাসিক বিজয় শুধু শহরের রাজনীতিতেই নয়, গোটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিসরে এক নতুন ধারা তৈরি করেছে।

অনেক বিশ্লেষকের মতে, এই জয়ের মাধ্যমে মামদানি যুক্তরাষ্ট্রের প্রগতিশীল শিবিরের সবচেয়ে জনপ্রিয় মুখ আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বা এওসি’র জন্য প্রেসিডেন্ট প্রার্থিতার পথ সুগম করে দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষক পাবলো ও’হানার মতে, মামদানির বিজয়ের মূল রহস্য ছিল ‘দ্রুত পরিবর্তনের অনুভূতি তৈরি করা’, যা সাধারণ ভোটাররা কথায় নয়, কাজে দেখতে চান। মার্কিন ভোটাররা এখন দল নয়, বাস্তব পরিবর্তনের সন্ধান করছেন।

ও’হানার মতে, ‘মানুষ শান্তি নয়, ধাক্কা চায়। তারা এমন কাউকে চায়, যে টেবিল উল্টে দিতে পারে।’

এ বাস্তবতায় মামদানির প্রচার ছিল নতুন ধরনের—‘ভাষণের’ চেয়ে ‘ফলাফলের’ রাজনীতি। তিনি ভাড়া, জীবনযাত্রার ব্যয় এবং দুর্নীতিগ্রস্ত চুক্তির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্য দিয়েই তিনি বাম ঘরানার রাজনীতি আবার সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত করতে পেরেছেন। ও’হানার মতে, ওকাসিও-কর্টেজ যদি প্রেসিডেন্ট নির্বাচনে নামেন, তবে মামদানির প্রচার তার জন্য এক আদর্শ মডেল হতে পারে। তিনি তিনটি বিষয় মূল কৌশল হিসেবে তুলে ধরেছেন—নির্বাচনের পর ছয় মাসের মধ্যে তিনটি বড় প্রতিশ্রুতির বাস্তব ফল দেখাতে হবে। মামদানি যেমন বাড়িওয়ালা ও মূল্যবৃদ্ধিকারীদের দায়ী করেছেন, সেভাবে এওসি’কেও ‘খলনায়ক’ নির্ধারণ করে বাস্তব সমাধান দিতে হবে। ও’হানা লিখেছেন, আজকের ভোটাররা প্রেমে পড়েন না, অধৈর্য হন। এওসি যদি ছয় মাসের মধ্যে পরিবর্তনের ছোঁয়া দিতে পারেন, তাহলে তার জন্য পথ প্রস্তুত। তিনি আরও বলেন, টেবিল কেউ না কেউ উল্টে দেবে এবং ব্রঙ্কসের এই তরুণী, শ্রমজীবী, স্পষ্টভাষী নারী সেই কাজটি করতে পারেন বলেই মনে হয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X