বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার মতো সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার এক বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর কারণে শিশুরা অনবরত স্ক্রলিং, উদ্বেগ ও অন্যদের সঙ্গে তুলনার এক ক্ষতিকর জগতে ঢুকে পড়ছে।

তিনি জানান, সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এরই অংশ হিসেবে ইনফিনিট স্ক্রলিংয়ের মতো ফিচার এবং কোন বয়সে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে দেওয়া হবে—সে বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।

লেবার সরকার বলেছে, শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করা কার্যকর হবে কি না এবং এমন নিষেধাজ্ঞা কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে—তা নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের অভিজ্ঞতা খতিয়ে দেখা হবে।

এ লক্ষ্যে যুক্তরাজ্যের মন্ত্রীরা অস্ট্রেলিয়া সফর করবেন। গত মাসে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। তবে যুক্তরাজ্য সরকার এখনো নির্দিষ্ট কোনো বয়সসীমা ঠিক করেনি। তারা বলেছে, নির্দিষ্ট বয়সের নিচে শিশুদের জন্য নিষেধাজ্ঞা এবং বয়স যাচাই আরও কঠোর করার বিষয়গুলো বিবেচনায় রয়েছে।

বিশ্বজুড়ে সরকারগুলো শিশুদের মানসিক স্বাস্থ্য ও বিকাশে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এ উদ্বেগ আরও বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ক্ষতিকর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ায়।

ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা এআই দিয়ে নগ্ন ছবি তৈরি করার টুল নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে এবং শিশুদের নগ্ন ছবি দেখা বা শেয়ার করা ঠেকাতে কাজ করছে। এর আগে চালু হওয়া অনলাইন সেফটি অ্যাক্টের ফলে শিশুদের মধ্যে বয়স যাচাইয়ের হার বেড়েছে এবং পর্নোগ্রাফি সাইটে প্রবেশ কমেছে বলে সরকার জানিয়েছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শৈশব মানে অপরিচিত মানুষের বিচার বা লাইক পাওয়ার চাপ নয়। কিন্তু অনেক শিশুর জন্য আজ শৈশব মানে অন্তহীন স্ক্রলিং আর মানসিক চাপ। তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে সবচেয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে সব বিকল্পই খোলা রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১০

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১১

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১২

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৩

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৪

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৫

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৬

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৭

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৮

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৯

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

২০
X