বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে র‍্যাপার বালেন

নেপালের প্রধানমন্ত্রী প্রার্থী বালেন্দ্র শাহ। ছবি : সংগৃহীত
নেপালের প্রধানমন্ত্রী প্রার্থী বালেন্দ্র শাহ। ছবি : সংগৃহীত

নেপালে তরুণদের নেতৃত্বে গত বছরের সেপ্টেম্বরে হওয়া ঐতিহাসিক অভ্যুত্থানে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ ভক্তের উদ্দেশে স্বল্প ভাষায় সোজাসাপ্টা এক বার্তা দিয়েছিলেন। লেখেন—‘প্রিয় জেন-জি, তোমাদের হত্যাকারীর পদত্যাগ এসেছে। এখন দেশকে নেতৃত্ব দিতে হবে তোমাদের প্রজন্মকেই। প্রস্তুত থাক।’

জনপ্রিয় র‌্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বালেন্দ্র শাহ ‘বালেন’ নামে বেশি পরিচিত। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে রাজনৈতিক যাত্রা শুরু করা এ সংগীতশিল্পী আসন্ন ৫ মার্চের সাধারণ নির্বাচনের পর দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন।

নেপালে নির্ভরযোগ্য জনমত জরিপ না থাকলেও চারজন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সংবাদমাধ্যম তাকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছেন। এতে দেশটির প্রচলিত রাজনৈতিক অভিজাতদের প্রভাব কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন বিশেষজ্ঞ বিপিন অধিকারী বলেন, বালেন শাহ এতটাই জনপ্রিয় যে, কাঠমান্ডুগামী বাসগুলোতে এখন লেখা থাকে—‘বালেনের শহরের পথে’।

ক্ষমতায় যেতে পারলে এটি হবে তার নাটকীয় উত্থানের আরেক ধাপ। প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার সমালোচনামূলক র‌্যাপ গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া বালেন তা কাজে লাগিয়ে উচ্চ রাজনৈতিক পদে পৌঁছানোর পথে এগিয়েছেন। এটি নেপালের রাজনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে। চীন ও ভারতের মাঝখানে অবস্থিত হিমালয়ঘেরা ছোট দেশটি দীর্ঘদিন ধরে কয়েকটি প্রতিষ্ঠিত দলের প্রাধান্যে পরিচালিত হয়ে আসছে। এর মধ্যে রয়েছে ওলির কমিউনিস্ট পার্টি, যাকে চীনের দিকে ঝুঁকে থাকা দল হিসেবে দেখা হয় এবং মধ্যপন্থি নেপালি কংগ্রেস, যেটিকে ভারতের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

বালেনের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) একটি মধ্যপন্থি নতুন দল। নির্বাচনী ইশতেহারে তারা বলেছে, প্রতিবেশী দুই বৃহৎ দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র সম্পর্ক বজায় রাখা হবে।

কাঠমান্ডুর মেয়র হিসেবে বালেন নগর অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবার মতো সেবা নিশ্চিত করার ওপর জোর দেন, যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়েছে।

নেপালের বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃত্বের বিপরীতে বালেন মূলধারার সংবাদমাধ্যম এড়িয়ে চলেন, বরং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার ৩৫ লাখের বেশি অনুসারীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। স্বাধীন রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য বলেন, সংক্ষিপ্ত সামাজিক মাধ্যম বার্তার মাধ্যমে তরুণদের সঙ্গে সংযুক্ত থাকাই বালেনের বিশেষত্ব। তবে প্রধানমন্ত্রী হলে তার জন্য পথচলা সহজ হবে না।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X