কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পৃথক অভিযানে ৩৪ সন্ত্রাসী নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তানে পৃথক অভিযানে মোট ৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর ডনের।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনী ভারত-সমর্থিত প্রক্সি গোষ্ঠী ‘ফিতনা আল খারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক একাধিক অভিযান পরিচালনা করে।

‘ফিতনা আল খারিজ’ বলতে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) এবং ‘ফিতনা আল হিন্দুস্তান’ বলতে বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলোকে বোঝানো হয়েছে।

আইএসপিআর জানায়, ২৪ ফেব্রুয়ারি কেপিতে চারটি পৃথক সংঘর্ষে ‘ফিতনা আল খারিজ’-এর ২৬ জন সদস্য নিহত হন। একই সময়ে বেলুচিস্তানের সামবাজা এলাকায় পরিচালিত এক অভিযানে ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর আটজন সদস্য নিহত হন।

বিস্তারিত জানিয়ে বলা হয়, কেপির নর্থ ওয়াজিরিস্তানে পাকিস্তান-আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা একদল সন্ত্রাসীর গতিবিধি নিরাপত্তা বাহিনী শনাক্ত করে। পরে সেনারা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে একজনকে হত্যা করেন। নিহত ওই ‘খারিজি’ একজন আফগান নাগরিক বলে শনাক্ত হয়েছে।

এছাড়া কেপির লাক্কি মারওয়াত জেলায় গোয়েন্দাভিত্তিক পৃথক অভিযানে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে তীব্র গোলাগুলির পর আরও তিনজন জঙ্গি নিহত হন বলে জানায় আইএসপিআর।

এছাড়া খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার নারমি খেল এলাকায় ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। আর নর্থ ওয়াজিরিস্তানের মির আলিতে অভিযানে আরও ১২ জন সন্ত্রাসী নিহত হন।

এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারিজ’-এর বিরুদ্ধে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, সন্ত্রাসীদের হত্যা এবং বিপুল অস্ত্র উদ্ধার নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের প্রতিফলন।

এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন ও প্রশংসা জানান।

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X