বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

প্রচারে মোদি, অমিত, রাজনাথ মমতা, কেজরিওয়াল ঝড়

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট কাল
প্রচারে মোদি, অমিত, রাজনাথ মমতা, কেজরিওয়াল ঝড়

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার। এদিন ভোট হবে ১৪২ আসনে। এর আগে গতকাল সোমবার ছিল ভোটের প্রচারের শেষ দিন। এদিন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধীদল বিজেপিসহ অন্যরা প্রচারে ঝড় তুলেছে। বিজেপির পক্ষে জনসভা, পথসভা, রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং তৃণমূলের পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তারা এদিন নিজেদের পক্ষে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন।

বাংলায় মসনদ টিকিয়ে রাখার জন্য এবার নানা পদক্ষেপ ও প্রচারে কোমর বেঁধে নামে তৃণমূল কংগ্রেস। এজন্য গত রবি ও সোমবার তারা ব্যাপক প্রচার চালায়। এ দুদিন তৃণমূল-সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলটির পক্ষে মাঠে নামেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল ও বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা তেজস্বী যাদব, যা মূলত রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

শেষ বেলার প্রচারে ঝড় তুলেছেন তৃণমূলের সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, টলিউড অভিনেতা দীপক অধিকারী (দেব), টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, বলিউড অভিনেত্রী মন্দাকিনী, হাওড়ার তৃণমূল প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জি সমর্থনে রোড শোতে ছিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

গতকাল একাধিক প্রচার সভা করেছেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়া বিজেপির পক্ষে প্রচার চালান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা, বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী, ভোজপুরি সিনেমার অভিনেতা ও বিজেপি সংসদ সদস্য রবি কিষান, ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারি, স্মৃতি ইরানি, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ আরও অনেকেই।

প্রথম দফার নির্বাচনে ৯০ শতাংশের বেশি

ভোট পড়েছে। ফলে দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার ভোটে কত শতাংশ ভোট পড়ে তা-ই দেখার অপেক্ষা। আগামী ২৯ এপ্রিল শেষ

দফার ভোট থাকলেও তার আগেই ভোটের শেষ তারকাদের প্রচার নির্বাচনে উত্তাপ

আরও বাড়িয়ে দিয়েছে। এ নির্বাচনের ভোট গণনা হবে ৪ মে।

মোদির বার্তা: সোমবার প্রচারের শেষ পর্বে রাজ্যবাসীর উদ্দেশে মোদি বলেন, বাংলার যুবসমাজ এগিয়ে যাওয়ার জন্য উন্মুক্ত প্রাঙ্গণ চায়। এবার পরিবর্তন করেই ছাড়তে হবে। তিনি এবার জয়ের ব্যাপারে আশাবাদী।

কী বললেন মমতার বার্তা: মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসছে একটা আশঙ্কার কথা। তার মুখে দিন কয়েক আগেই শোনা গিয়েছিল ঘোড়া-কেনাবেচা। এবার আরও একবার জল্পনা বাড়ালেন তিনি। আবারও বললেন, ‘পাঁচ বছরের স্থায়ী সরকার গঠন করতে হলে ডাবল সেঞ্চুরি করতেই হবে, তা না হলে বিধায়ক কিনে নিয়ে সরকার ভেঙে দিতে পারে বিজেপি।’ এ জন্য ২০০-এর বেশি আসনে জয়ের জন্য নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মমতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X