কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

বিধ্বস্ত বিমান। পুরোনো ছবি
বিধ্বস্ত বিমান। পুরোনো ছবি

দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানীর কাছে এ দুর্ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের রাজধানীর উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার একটি সেসনা বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে বিমানের ১৩ জন যাত্রী এবং পাইলটসহ সবাই নিহত হয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া ও দৃষ্টিসীমা কমে যাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ছিলেন। এছাড়া বাকিরা সবাই দক্ষিণ সুদানের নাগরিক।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থল রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে তথ্য সংগ্রহ এবং জরুরি সেবা কার্যক্রমে সহায়তার জন্য একটি দল পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, এলাকাটি পাহাড়ি এবং কুয়াশাচ্ছন্ন ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X