বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

কেরালায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ভেনুগোপাল

শপথ নিতে পারেন সোমবার
কেরালায় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ভেনুগোপাল

কেরালার বিধানসভা নির্বাচনে বাম জোটকে হারিয়ে দীর্ঘদিন পর ক্ষমতায় ফিরছে কংগ্রেস। এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এ রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন কংগ্রেসের প্রভাবশালী নেতা কে সি ভেনুগোপাল। আগামী সোমবারই তার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রগুলো নিশ্চিত করেছে, দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় মাকেন এবং মুকুল ওয়াসনিক তাদের বিস্তারিত প্রতিবেদন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে জমা দেওয়ার পর থেকেই ভেনুগোপালের নাম চূড়ান্ত হওয়ার পথে। পর্যবেক্ষকরা জানিয়েছেন, নবনির্বাচিত বিধায়ক, জোটসঙ্গী এবং তৃণমূল পর্যায়ের জনমতের ভিত্তিতেই হাই কমান্ড অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এ চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

কেরালার ১৪০ আসনের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট (ইউডিএফ) ১০২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে জয়লাভ করেছে ৬৩টি আসনে। তাদের প্রধান সহযোগী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (ইউএমএল) ২২টি ও কেরালা কংগ্রেস সাতটি আসনে জয় পেয়েছে। বিপরীতে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) জিতেছে মাত্র ৩৫টি আসনে।

মুখ্যমন্ত্রী হওয়ার সংক্ষিপ্ত তালিকায় বিদায়ী বিধানসভার বিরোধীদলীয় নেতা ভি ডি সতীশন এবং অভিজ্ঞ নেতা রমেশ চেন্নিথালার নাম থাকলেও ৬৩ বছর বয়সী ভেনুগোপালকেই দলের কর্মীরা এ বিশাল জয়ের প্রধান রূপকার বা ‘নায়ক’ হিসেবে বিবেচনা করছেন। কংগ্রেস এবং যুব কংগ্রেসের কার্যালয়ের সামনে তাকে বীর হিসেবে চিত্রিত করে অসংখ্য পোস্টারও লাগানো হয়েছে।

কেরালার রাজনীতিতে কে সি ভেনুগোপাল একজন প্রভাবশালী সাংগঠনিক ব্যক্তিত্ব এবং রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ১৯৬৩ সালে কান্নুর জেলায় জন্মগ্রহণকারী এ নেতা ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক সফর শুরু করেন। ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মতো আলাপ্পুঝা কেন্দ্র থেকে কেরালা বিধানসভায় নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১০

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১১

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১২

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৩

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৪

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৫

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৬

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৭

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৮

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৯

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

২০
X