বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন

লেবার পার্টির বড় হারের শঙ্কা, এগিয়ে রিফর্ম ইউকে

যুক্তরাজ্যের পতাকা ও ভোটার বাক্স। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের পতাকা ও ভোটার বাক্স। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টির বড় পরাজয়ের শঙ্কা তৈরি হয়েছে। গতকাল শুক্রবার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, লেবার পার্টিকে ছাড়িয়ে অনেক এগিয়ে গেছে নাইজেল ফারাজের জনবাদী ডানপন্থি দল রিফর্ম ইউকে। পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (লিব ডেম) ও গ্রিন পার্টিও ভালো ফলের সম্ভাবনা দেখাচ্ছে।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ইংল্যান্ডজুড়ে ১৩৪টি স্থানীয় কাউন্সিলের প্রায় পাঁচ হাজার আসনে ভোট হয়।

এ ছাড়া লন্ডনের ৩২টি বরো বা স্থানীয় কর্তৃপক্ষ, উত্তরের মেট্রোপলিটন জেলা, কাউন্টি কাউন্সিল ও একক কর্তৃপক্ষ এলাকায়ও নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস, নিউহামসহ লন্ডনের ছয়টি বরোতে মেয়র নির্বাচন হয়েছে। পাশাপাশি স্কটল্যান্ডে স্কটিশ পার্লামেন্ট এবং ওয়েলসে ওয়েলস পার্লামেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে ঘিরে লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা গেছে। টাওয়ার হ্যামলেটস, নিউহাম, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম এবং রেডব্রিজ—এই চার বরোতে তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় আসার পর এটিই প্রথম স্থানীয় নির্বাচন। তাই প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের জন্য এই নির্বাচনকে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। শুক্রবার সকাল থেকে ফল প্রকাশ শুরু হয়।

বিবিসি ও দ্য গার্ডিয়ান প্রকাশিত ফলাফল অনুযায়ী, ইংল্যান্ডের কাউন্সিল নির্বাচনে লেবার ও কনজারভেটিভদের পেছনে ফেলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে রিফর্ম ইউকে। এখন পর্যন্ত লেবার পার্টি আটটি কাউন্সিলের নিয়ন্ত্রণ হারিয়েছে। এর মধ্যে রিফর্ম ইউকে দুটি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি একটি কাউন্সিলে জয় নিশ্চিত করেছে।

পাঁচ হাজার আসনের মধ্যে এখন পর্যন্ত ৩৩৮টি আসন নিয়ে প্রথম অবস্থানে রয়েছে রিফর্ম ইউকে। গত নির্বাচনের তুলনায় দলটি ৩১১টি বেশি আসন পেয়েছে। অন্যদিকে লেবার পার্টি ২০৪টি আসনের নিয়ন্ত্রণ হারিয়েছে। এখন পর্যন্ত তারা ২৪৫টি আসনে জয় পেয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ২২০টি আসন, কনজারভেটিভ পার্টি ১৯৩টি এবং গ্রিন পার্টি ৪৯টি আসনে জয় পেয়েছে। অন্যান্য দল পেয়েছে আরও ৩৮টি আসন।

রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ এই ফলাফলকে ‘ঐতিহাসিক পরিবর্তন’ বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, লেবার পার্টির জন্য এই ফল ‘খুবই কঠিন’। তিনি ফলাফলের দায় স্বীকার করে বলেন, কেন এমন ফল হলো তা দলকে খতিয়ে দেখতে হবে। তবে ফল খারাপ হলেও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

দুর্নীতি করলে ক্ষমা নেই: সমাজকল্যাণমন্ত্রী 

১০

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

১১

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

১২

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

১৩

জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও রাজনীতিতে অংশগ্রহণ সীমিত

১৪

প্রথম সম্মানীর টাকায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন এমপি সালমান ওমর

১৫

শিক্ষামন্ত্রীর নির্দেশে পরীক্ষায় ফেরার সুযোগ পেলেন সেই ৮ শিক্ষার্থী

১৬

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

১৭

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

১৮

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

১৯

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

২০
X