বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

মৌসুমী হামিদ। ছবি - সংগৃহীত
মৌসুমী হামিদ। ছবি - সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ব্যক্তিগত জীবনের নতুন সুখবর জানালেন। কিছুদিন আগে বিচ্ছেদের খবর আলোচনায় এলেও এবার তিনি ঘোষণা দিয়েছেন, মা হতে চলেছেন। একই সঙ্গে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও। শুক্রবার (৪ জুলাই) রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত-অনুরাগীদের এই সুখবর দেন অভিনেত্রী। এ সময় তিনি প্রথমবারের মতো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তার স্বামী আবদুল ওয়াদুদকে।

মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়ার খবর দিতে।’

এতদিন বিষয়টি গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন তিনি। মৌসুমীর ভাষ্য, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। আমার কাছে মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই।’

তিনি আরও বলেন, ‘আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’

অনুষ্ঠানেই জানা যায়, এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে এবং কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, তাদের বিয়ে বেশ আগেই হয়েছে। এখন নতুন অতিথিকে ঘিরেই সময় কাটাতে চান তারা।

স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই যুবক কারাগারে

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

দুর্নীতি করলে ক্ষমা নেই: সমাজকল্যাণমন্ত্রী 

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

১০

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

১১

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

১২

জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও রাজনীতিতে অংশগ্রহণ সীমিত

১৩

প্রথম সম্মানীর টাকায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন এমপি সালমান ওমর

১৪

শিক্ষামন্ত্রীর নির্দেশে পরীক্ষায় ফেরার সুযোগ পেলেন সেই ৮ শিক্ষার্থী

১৫

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

১৬

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

১৭

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

১৮

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

১৯

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

২০
X