কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
শোক দিবসের অনুষ্ঠান

এমপি মোশাররফের ওপর ছেলের অভিমান

এমপি মোশাররফের ওপর ছেলের অভিমান

জামায়াতিদের চাকরি দিয়েছেন, ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা করেছেন জানিয়ে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে দুষলেন ছেলে মাহবুব-উর রহমান রুহেল। রুহেল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা এবং মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য। বাবার ওপর অভিমান থেকেই তিনি কথাগুলো বলেন। গতকাল শনিবার চট্টগ্রামের মিরসরাই মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে ঘাতকের বুলেটের আঘাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় র‌্যালি ও দোয়ার আয়োজন ছিল।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির ছেলে মাহবুব-উর রহমান রুহেল বলেন, আমার পিতা দুইবার মন্ত্রী ছিলেন এবং সাতবারের এমপি। তিনি দায়িত্বে থাকাকালে অসংখ্য জামায়াত-বিএনপি পরিবারের সদস্যদের চাকরি দিয়েছেন, তাদের ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা করেছেন। কিন্তু তারা নির্বাচন কাছে এলেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়ায়। একই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলমত নির্বিশেষে অনেককেই চাকরি দিয়েছেন। দেশে উন্নয়নের সঙ্গে সঙ্গে তাদের ব্যবসা-বাণিজ্যের সুযোগ হয়েছে। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তিনি আরও বলেন, তাদের চাকরি দেওয়া ও ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা করা আমার পিতার অপরাধ ছিল। তাই তারা ঘটনার পরিপ্রেক্ষিতে নেতা হয়ে আমার পিতার বিরুদ্ধে লেগেছে। আগামী নির্বাচনে জামায়াত-বিএনপিকে প্রতিহত করে স্বাধীনতার পক্ষের শক্তি ও আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে কাজ করতে হবে।

রুহেলের বক্তব্যের ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ চট্টগ্রামের রাজনীতির মাঠে নানা আলোচনা ও গুঞ্জন চলছে।

অনুষ্ঠানে আমরা মুক্তিযোদ্ধার সন্তান খৈয়াছড়া ইউনিয়নের সভাপতি গোলাম রসুল সভাপতিত্ব করেন। উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ। প্রধান বক্তা ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম। খৈয়াছড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সাধারণ সম্পাদক মাইনুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খৈয়াছড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড শফি উল্লাহ, ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১০

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১১

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৩

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৪

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৭

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

২০
X