পলাশ মাহমুদ, নিউইয়র্ক থেকে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তার লাগাম টানবে জাতিসংঘ

কৃত্রিম বুদ্ধিমত্তার লাগাম টানবে জাতিসংঘ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ ও ঝুঁকি মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। এ জন্য জাতিসংঘের চলতি ৮০তম সাধারণ অধিবেশনে বিভিন্ন অংশীজন নিয়ে একটি উচ্চপর্যায়ের সভা আহ্বান করা হয়েছে। সভায় জাতিসংঘের সদস্য দেশ, পর্যবেক্ষক দেশ, জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠানের সদস্য এবং সংশ্লিষ্টরা অংশ নেবেন।

বাংলাদেশ সময় শুক্রবার (আজ) বিকেলে জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে উচ্চপর্যায়ের এ সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক প্যানেল’ গঠন ও ‘কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসনবিষয়ক ডায়ালগ’ শুরুর পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বুধবার সিকিউরিটি কাউন্সিলের বিতর্কে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকির বিষয়টি উল্লেখ করেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ভুয়া খবর ছড়ানো প্রতিরোধ এবং মানবতার কল্যাণে এ প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এবং মারণাস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার না করার ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতার ব্যবধান দূর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক যে প্যানেল গঠন করা হবে, সেখানে মহাসচিবের প্রস্তাবনার ভিত্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক নিযুক্ত ৪০ জন স্বাধীন বিশেষজ্ঞ থাকবেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ, ঝুঁকি এবং প্রভাব সম্পর্কে প্রমাণভিত্তিক বৈজ্ঞানিক মূল্যায়ন প্রদান করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X