কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সন্দেহজনক একটি কার্গো জাহাজ জব্দ করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে আরোপিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘনের সন্দেহে সেটি জব্দ করা হয়।

বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাডা বা সোফিয়া নামেও পরিচিত জাহাজটি গত মার্চ মাসে জব্দ করে সিউল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে পিয়ংতায়েক বন্দরে নিয়ে যাওয়া হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তে জাহাজটি এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী পরবর্তী ব্যবস্থা হিসেবে জাহাজটি জব্দ করা হয়েছে।

বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ মে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক বিভাগ এবং আরও আটটি দেশের যৌথ বিবৃতিতে যে সাতটি জাহাজের নাম উল্লেখ করা হয়েছিল, প্রাডা সেগুলোর একটি।

যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংশ্লিষ্ট প্যানেলকে দ্রুত ওই সাতটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অভিযোগ রয়েছে, জাহাজগুলো উত্তর কোরিয়ার কয়লা ও লৌহ আকরিক রপ্তানির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘনে জড়িত ছিল।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১০

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১১

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৪

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৫

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৬

টিভিতে আজ যত খেলা

১৭

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X