কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

বিমানবন্দরে ফলের বাক্সে মিলল ১৬ কেজি স্বর্ণ

মূল্য ৩৫ কোটি টাকা
বিমানবন্দরে ফলের বাক্সে মিলল ১৬ কেজি স্বর্ণ। ছবি: কালবেলা
বিমানবন্দরে ফলের বাক্সে মিলল ১৬ কেজি স্বর্ণ। ছবি: কালবেলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফলের বাক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। স্বর্ণসহ এ বাক্স মিলেছে হংকং থেকে আসা ক্যাথে প্যাসিফিক এয়ারের একটি ফ্লাইটে। গতকাল রোববার ডিজিএফআই ও ঢাকা কাস্টমস যৌথভাবে এ অভিযান চালায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা।

কাস্টমস সূত্র জানিয়েছে, রাজধানীর উত্তরখানে অবস্থিত ‘ফুড লিংক’ নামে ফল আমদানিকারক একটি প্রতিষ্ঠান ফলের আড়ালে স্বর্ণ পাচার করছিল। গতকাল ক্যাথে প্যাসিফিক এয়ারের একটি ফ্লাইট (সিএক্স ৬৬৭) ঢাকায় অবতরণের পর ফলের বাক্সটি নিয়মমতো আমদানি ভিলেজে নেওয়া হয়। তবে তা খালাসের আগেই জব্দ করে ডিজিএফআই ও ঢাকা কাস্টমস।

এর আগে গত ২ জুলাই দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ডের প্যানেলে বিশেষ ব্যবস্থায় লুকানো অবস্থায় ১৯ কেজি স্বর্ণ জব্দ করা হয়। এ ছাড়া গত ২৮ মার্চ একই বিমানবন্দরে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্ট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়। ওই দুটি ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত চোরাচালানে জড়িতদের শনাক্ত করা যায়নি।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান কালবেলাকে বলেন, ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি বন্দরে অবতরণের পর কার্গে পণ্য আমদানি কার্গো ভিলেজে নেওয়ার হয়। ডিজিএফআইর গোপন তথ্যের ভিত্তিতে আমদানি কার্গো ভিলেজে যৌথ অভিযান চালানো হয়। জব্দ করা স্বর্ণগুলো ফলের বাক্সের ভেতর কাঠ দিয়ে আলাদা পার্টিশন তৈরি করে বিশেষ কায়দায় লুকানো ছিল।

কাস্টমসের এ কর্মকর্তা বলেন, উত্তরখানের ফুড লিংক নামে একটি প্রতিষ্ঠান এ ফলের আমদানিকারক। তারা রামভুটান ফলের আড়ালে স্বর্ণের চোরাচালান করেছে। তিনি বলেন, ওই প্রতিষ্ঠানটি এর আগেও ফল আমদানি করেছে কি না, আমদানির আড়ালে আগেও স্বর্ণ চোরাচালান করেছে কি না, তা গোয়েন্দারা তদন্ত করছে।

কালবেলা/এমআরবি
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১১

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১২

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৪

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৭

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৮

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৯

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

২০
X