বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

(বাঁ থেকে) লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম জগলু, ইকন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। ছবি : সংগৃহীত
(বাঁ থেকে) লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম জগলু, ইকন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। ছবি : সংগৃহীত

বিকেলে বাবার দাফন শেষ করে রাতে কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় বসা সেই ইকনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (২২ জুলাই) বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর খ্যাত প্রতিষ্ঠান লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম জগলুর মাধ্যমে ইকনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার ইচ্ছার কথা জানান তিনি।

এর আগে মঙ্গলবার রাতে কালবেলা অনলাইনে ইকনের খবর প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডেপুটি স্পিকারের নির্দেশনার পর সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু কালবেলার বাগেরহাট প্রতিনিধি রুহুল আমিন বাবুর মাধ্যমে ইকনের পরিবারের খোঁজখবর নেন। এ সময় ইকন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ইকনের শিক্ষা ও প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়ে তাকে সহযোগিতা করা হবে।

ইকনকে সহযোগিতার জন্য আরও অনেকেই মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কাছে কোনো সহায়তা পৌঁছায়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল জীবিকার তাগিদে মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। ইকনের দাদার বাড়ি মূলত গোপালগঞ্জ। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালকের চাকরির সুবাদে তিনি এই জেলা শহরে আসেন। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জ ফিরে গেলেও তার বাবা ইসরাফিল রয়ে যান বাগেরহাটে। মা আর মানসিক ভারসাম্যহীন ভাইকে নিয়ে ৪ হাজার টাকার ভাড়া বাসায় তাদের বসবাস।

ইকনকে মঙ্গলবার রাতে এটিএম বুথে বই পড়তে দেখে এগিয়ে যান কালবেলার জেলা প্রতিনিধি। এরপর তার মুখেই শোনেন হৃদয়বিদারক এই ঘটনা।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১০

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১১

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১২

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৫

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৮

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৯

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

২০
X