স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে ৪৩ গোলের রাত

চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে ৪৩ গোলের রাত

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ছিল গোলবন্যার রাত। ৯ ম্যাচে গোল হয়েছে ৪৩টি। এর মধ্যে পিএসজি একাই করেছে ৭ গোল। বার্সেলোনা করেছে ৬টি। এ ছাড়া ৬ গোল করেছে পিএসভি আইন্দোভেন। ৪ গোল করেছে আর্সেনালও। প্রায় সব ম্যাচেই কমবেশি গোল হয়েছে। ব্যতিক্রম শুধু কাইরাত আলমাতি বনাম পাফোসের ম্যাচটিতে। সেটি গোলশূন্য ড্র হয়। মঙ্গলবার রাতের ম্যাচগুলোর মধ্যে

সব দলই বড় জয় তুলে নিয়েছে। তা ছাড়া ছয়টি দল চার বা তার বেশি গোল করেছে।

g পিএসজির ৭ গোল

বায়ার লেভারকুসেনের বিপক্ষে পিএসজি ম্যাচ জিতেছে ৭-২ গোলের ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধেই তারা ৪-১ গোলে এগিয়ে গিয়েছিল। জোড়া গোল করেন ডিজায়ার ডুয়ে। এই ম্যাচে দুই দলের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। প্রথমার্ধে লাল কার্ড দেখে লেভারকুসেনের রবার্ট আনদ্রিচ এবং পিএসজির ইলিয়া জাবারনি মাঠ ছাড়তে বাধ্য হন। দ্বিতীয়ার্ধে পিএসজির হয়ে গোল করেন নুনো মেন্দেস, উসমান দেম্বেলে ও ভিটিনহা। লেভারকুসেনের হয়ে দুটি গোলই করেছেন আলেক্স গার্সিয়া।

g আর্সেনাল-ইন্টারের বড় জয়

ন্যাপোলির হারের দিনে বড় জয় পেয়েছে আর্সেনাল ও ইন্টার মিলান। মঙ্গলবার রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই ম্যাচে জোড়া গোল করেন ভিক্টর গিয়োকেরেস। সাত ম্যাচ পর গোল করেছেন তিনি। ম্যাচ শেষে বলেছেন, ‘অসাধারণ লাগছে, সত্যি বলছি। এই জার্সিতে মিশে আছে আর্সেনালের অনেক অনেক গোল। খুবই ভালো লাগছে।’ আর্সেনালের কিংবদন্তি থিঁয়েরি অরির ১৪ নম্বর জার্সি পরে নেমেছিলেন গিয়োকেরেস। তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, জার্সি নম্বর খুব বেশি বাকি ছিল না আমি দলে আসার পর। তবে ১৪ নম্বর যখন পাওয়া গেল, আমার জন্য এটা ছিল বড় সম্মানের। আমার দুটি গোলই ছিল দারুণ। সব সময়ই চেষ্টা করি নিজের সেরাটা দিতে, কঠোর পরিশ্রম করতে, নানাভাবে অবদান রাখতে। জানতাম, গোল আসবেই, আজ হোক বা কাল। আমরা ট্রফি জিততে চাই। এটাই আমাদের তাড়না ও আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমি সেখানে অবদান রাখতে চাই গোল করে।’ জোড়া গোলের পর এমিরেটস স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান সুইডিশ ফরোয়ার্ডকে। কোচ মিকেল আর্তেতাও প্রশংসা করেছেন, ‘আমার মনে হয় এটা তার প্রাপ্য ছিল। কারণ, স্রেফ গোলটাই হচ্ছিল না, কিন্তু দলে যা কিছু সে বয়ে আনছিল এবং নানাভাবে দলে অবদান রাখছিল গত কয়েক সপ্তাহে, সেসব নিয়ে কোনো সংশয়ই ছিল না। ব্যাপারটি ছিল স্রেফ নিজের ওপর তার বিশ্বাস রাখা, উপভোগের মানসিক অবস্থাটা ধরে রাখা ও মুক্তমনে খেলা। দলের সবার দিকেও খেয়াল করছিলাম আমি, ছবি আর ভিডিওগুলো দেখছিলাম, সবাই তার জন্য খুশি। আমাদের দলকে অনেক ভালো করে তুলেছে সে। তার কারণে আমরা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছি। সে শারীরিকভাবে এতটা কার্যকর, যেভাবে বল ধরে রাখে, চাপ তৈরি করে, সেটা অসাধারণ। আজ সে ভিন্ন ধরনের দুটি গোল করেছে। আশা করি, সে এই মোমেন্টাম ধরে রাখবে এবং গোলের ধারায় থাকবে।’

g সিটির সহজ জয়

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। একটি গোল করেন আর্লিং হলান্ড। চলতি মৌসুমে অসাধারণ ফর্মে আছেন তিনি। এখন পর্যন্ত ১৪টি ম্যাচে ২৪টি গোল করেছেন। মঙ্গলবারের ম্যাচ ধরলে টানা ১২টি ম্যাচে গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে নিউক্যাসল ৩-০ গোলে হারিয়েছে বেনফিকাকে। সেই ম্যাচে জোড়া গোল করেন হার্ভে বার্নস।

কোপেনহেগেনকে ৪-২ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। ইতালির ক্লাব ন্যাপোলি ২-৬ গোলে হেরেছে আইন্দোভোনের কাছে।

g ফারমিনের হ্যাটট্রিক

চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবার রাতের ম্যাচে বার্সেলোনা ৬-১ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। হ্যাটট্রিক করেছেন ফার্মিন লোপেজ। জোড়া গোল মার্কাস রাশফোর্ডের। একটি গোল লামিনে ইয়ামালের। দ্বিতীয়ার্ধে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের সান্তিয়ানো হেজে লাল কার্ড দেখেন। প্রতিপক্ষ দল ১০ জনের হওয়ার পরই বার্সার আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। এই সময়ে

চারটি গোল করেছে তারা। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন লোপেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্ল্যাসিকোর আগে এমন একটা জয় আমাদের দরকার ছিল। বার্সেলোনার হয়ে প্রথম হ্যাটট্রিক করলাম, যেন একটা স্বপ্ন পূরণ হলো।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X