সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

বার্সা-রিয়াল একাডেমি নয়, সেরা বেনফিকা ক্যাম্পাস

বার্সা-রিয়াল একাডেমি নয়, সেরা বেনফিকা ক্যাম্পাস

বিশ্বজুড়ে প্রতিনিয়ত নতুন ফুটবল প্রতিভা উঠে আসছে, আর কিছু ক্লাব এই প্রতিভা গড়ার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়ে চলেছে। চলতি বছর প্রতিভাবান ফুটবলার সরবরাহের দিক থেকে বিশ্বের নামিদামি ক্লাবগুলোকে টপকে গেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) ফুটবল অবজারভেটরি প্রতিভার মানদণ্ডে বিশ্বের সেরা ফুটবলার গড়ার কারখানা হিসেবে উল্লেখ করেছে ক্লাবটির একাডেমিকে, যা ‘বেনফিকা ক্যাম্পাস’ নামে পরিচিত।

এই র্যাংকিং তৈরি করা হয়েছে ৪৯টি আন্তর্জাতিক লিগে সক্রিয় পেশাদার খেলোয়াড়দের সংখ্যা ও মান বিশ্লেষণ করে। প্রতিটি ক্লাবকে একটি সূচক স্কোর দেওয়া হয়েছে, যেখানে বিবেচনায় নেওয়া হয়েছে খেলোয়াড়দের মান ও স্তর। বার্সেলোনার তৈরি খেলোয়াড়দের মধ্যে ৭৬ জন সক্রিয়, কিন্তু তাদের অবস্থান ও মান রিভার প্লেট একাডেমি থেকে উঠে আসা ৯৭ জন সক্রিয় ফুটবলারের চেয়ে ভালো। যে কারণে সংখ্যার বিচারে রিভার প্লেট এগিয়ে থাকলেও মান বিবেচনায় তালিকায় বেনফিকার পরেই আছে বার্সেলোনা, আর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট রয়েছে তৃতীয় স্থানে।

আয়াক্স, বোকা জুনিয়র্স এবং স্পোর্টিং সিপি—ঘরোয়া প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে বিখ্যাত, ক্লাবগুলো সেরা দশে জায়গা করে নিয়েছে। শীর্ষ দশে আছে রিয়াল মাদ্রিদও। স্পেনের সফলতম ক্লাবটির একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়দের মধ্যে সক্রিয় আছে ৫৮ জন। সংখ্যাটা তুলনামূলকভাবে কম হলেও মান অনেক উঁচু।

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইনের বড় উৎস স্থানীয় ফুটবল প্রতিভা। ক্লাবটি শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছে। ম্যানচেস্টার সিটি রয়েছে ২১তম স্থানে। আর্সেনাল ও চেলসি যথাক্রমে ৪৮তম ও ৫০তম, আর বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে ৫৪তম ও ৫৬তম স্থানে। এ তালিকায় ৩০ দেশের ক্লাব রয়েছে, যার মধ্যে আর্জেন্টিনা (১৫টি) ও ব্রাজিল (১১টি) মিলিয়ে মোট ২৬ শতাংশ ক্লাব। দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব বেশ শক্তিশালী—কলম্বিয়া, পেরু, চিলি ও ভেনেজুয়েলা থেকেও রয়েছে ক্লাব।

৩৮ বছর বয়সে ইন্টার মায়ামিতে খেলা চালিয়ে যাওয়া লিওনেল মেসি প্রমাণ করছেন, বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া গত দুই দশকে প্রতিভা তৈরিতে কোনো ঘাটতি রাখেনি। এই সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৬-১ গোলের জয়ে বার্সার শুরুর একাদশে সাতজন ছিলেন লা মাসিয়া থেকে উঠে আসা ফুটবলার।

‘দ্য ফার্মহাউস’ নামে পরিচিত লা মাসিয়া ১৯৭৯ সালে যাত্রা শুরু করে, যেখানে সব খেলোয়াড়কে জোহান ক্রুইফের প্রভাবিত ডাচ টোটাল ফুটবল দর্শনে প্রশিক্ষণ দেওয়া হতো। ১৯৮৯ সালে কোচ হিসেবে ফিরে এসে ক্রুইফ প্রথম বিশ্বমানের একঝাঁক খেলোয়াড় তুলে আনেন, যার মধ্যে ছিলেন পেপ গার্দিওলা। ২০১০ সালে বার্সেলোনা ছিল প্রথম ক্লাব, যার তিনজন একাডেমি গ্র্যাজুয়েট—মেসি, জাভি, ইনিয়েস্তা ব্যালন ডি’অর জয়ের দৌড়ে শীর্ষ তিনে জায়গা করে নেয়। মূল ফার্মহাউসটি ১৭০২ সালে নির্মিত হলেও ২০১১ সালে তা বন্ধ করে নতুন প্রশিক্ষণ কেন্দ্রে স্থানান্তর করা হয়। লা মাসিয়ার আত্মা আজও জীবন্ত।

ফিল ফোডেন, কোল পালমার, রিকো লুইস, নিকো ও’রেইলি, তোসিন আদারাবিওয়ো, কিয়েরান ট্রিপিয়ার, আলেইক্স গার্সিয়া এবং আরও ৪৩ জন খেলোয়াড়—যারা এ গবেষণায় বিশ্লেষিত ৪৯টি লিগে খেলছেন। তাদের তৈরি করেছে ম্যানচেস্টার সিটি। ফলে ম্যানসিটি প্রিমিয়ার লিগের মধ্যে সেরা একাডেমি হিসেবে স্থান পেয়েছে। ২০০৮ সালে আবুধাবির বিনিয়োগ আসার আগেও সিটির প্রতিভা গড়ার সুনাম ছিল। গত ১৭ বছরে ইতিহাদ ক্যাম্পাস নির্মাণসহ অবকাঠামোতে বিপুল বিনিয়োগ তাদের একাডেমিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X