ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

বিদেশি কমানোর ভাবনা

বিদেশি কমানোর ভাবনা

পাঁচ দল নিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আগামী ১৭ নভেম্বর হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি শুরু করেছে বিসিবি। তবে আসন্ন আসরে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমানোর ভাবনা বিপিএল গভর্নিং কাউন্সিলের। ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কম হওয়ায় দেশি ক্রিকেটারদের সুযোগ তৈরি করে দিতে এমন ভাবনা তাদের।

বিপিএলের আগের আসরে প্রতিটি দলের একাদশে বিদেশি খেলোয়াড় রাখা যেত চারজন করে। কিন্তু এবার সংখ্যাটা কমিয়ে আনতে যাচ্ছে বিসিবি। গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন এ কথা। তিনি বলেন, ‘অনেক কিছুই হতে পারে। যাতে আমাদের এবং খেলোয়াড়দের স্বার্থ রক্ষিত হয়। আমাদের চেষ্টা থাকবে যেভাবেই হোক না কেন... সাধারণত পাঁচটি দলে যতজন ঘরোয়া ক্রিকেটার থাকে, সেই সংখ্যাটা কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না। তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থটা রক্ষিত হবে। কিন্তু তারপরও আমি বলব, সাত বা আটটা দল না থাকার কারণে অনেকেই আছে যাদের যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না। এটা খুব দুঃখজনক হবে।’

বিপিএলের সঙ্গে একই সময়ে হবে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এতে করে বিদেশি ক্রিকেটাররাও ব্যস্ত থাকবেন নানা টুর্নামেন্টে। সেজন্য খেলোয়াড়দের আসা-যাওয়া অব্যাহত থাকতে পারে। বিসিবিও তাতে সায় দিচ্ছে। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘হ্যাঁ, এটা থাকবে। কারণ, সবাই চায় টুর্নামেন্ট যাতে জমজমাট হয়, আমরাও চাই জমজমাট হবে। এখন জিনিসটা হচ্ছে একই সময়ে তিনটি লিগ চলছে, এটা আপনাদের বুঝতে হবে। বিশেষ করে আইএল টি-টোয়েন্টিতে সব বিদেশি খেলোয়াড়। সুতরাং এটা (নির্দিষ্ট ম্যাচের জন্য ইচ্ছামতো বিদেশি আনা) আমরা খোলা রাখছি। এবার আমরা বিদেশি রেজিস্ট্রেশন কোনো ক্যাপ (নির্দিষ্ট) করে দিইনি। দুটি ম্যাচ একজন গ্রেট খেলোয়াড় এসে খেলল, ওটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

এদিকে জানা গেছে, গত বিপিএলে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগে অভিযুক্ত ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে বিশেষ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যেখানে তাদের সামনের মৌসুমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১০

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১১

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১২

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৩

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৫

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৬

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৭

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৮

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৯

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

২০
X