ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
প্রথম বিভাগ দলবদল

আট ক্লাবের চ্যালেঞ্জে সিসিডিএম

আট ক্লাবের চ্যালেঞ্জে সিসিডিএম

২০ ক্লাব নিয়ে প্রতি বছর আয়োজিত হয়ে আসছিল ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ। কিন্তু এবার সমান সংখ্যক ক্লাবকে লিগে আনতে বড় চ্যালেঞ্জের সামনে পড়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। লিগ সামনে রেখে দুই দিনের দলবদল শেষে মাত্র ১২টি ক্লাব অংশ নিয়েছে; বাকি ৮ ক্লাব লিগ বর্জনের সিদ্ধান্তে অটল রয়েছে।

বিসিবি সর্বশেষ পরিচালনা পর্ষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছিল ঢাকার প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ৪৩টি ক্লাব। বর্তমান বোর্ডের অধীনে কোনো লিগে না খেলার ঘোষণাও দিয়েছে তারা। সেই ভাবনা থেকেই দলবদলে অংশ নেয়নি প্রথম বিভাগের ৮ ক্লাব। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বোর্ডের পক্ষ থেকে ক্লাবগুলোকে লিগে আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। তারপরও শেষ পর্যন্ত তারা না এলে দলবদলে অংশ নেওয়া ১২ ক্লাবকে নিয়েই মাঠে গড়াবে আসন্ন লিগ। এতে করে রেলিগেশনে পড়বে অংশ না নেওয়া ক্লাবগুলো।

১৮ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। দলবদলের শেষ দিন ছিল গতকাল। দুদিনে বদলবদলে অংশ নিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে দলবদলে অংশ নেয়নি সিটি ক্লাব, ঢাকা লেওপার্ডস, সূর্য তরুণ, আজাদ স্পোর্টিং ক্লাব, এক্সিউম ক্রিকেটার্স, আম্বার স্পোর্টিং, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেটার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৩

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৪

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৭

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৯

টিভিতে আজ যত খেলা

২০
X