স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে নেই নাইজেরিয়া ইতালির দুশ্চিন্তা

বিশ্বকাপে নেই নাইজেরিয়া ইতালির দুশ্চিন্তা

একজনের স্বপ্ন ভঙ্গের বেদনার ওপর অন্যজনের স্বপ্নের ইমারত তৈরির মতো ব্যাপার। আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে নাইজেরিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে কঙ্গো। ফলে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়েছে নাইজেরিয়ার। আর ৫২ বছর পর বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন আফ্রিকার অন্য দেশ কঙ্গো।

অন্যদিকে বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাই পর্বে নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে ইতালি। ফলে আবার বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে আজ্জুরিদের জন্য। তাদের জন্য প্লে-অফের অস্থির পথ অপেক্ষা করছে। ২০১৮ বিশ্বকাপ খেলতে পারেনি ইতালি। ২০২২-এ উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে লজ্জাজনক হারে আবার তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবারও পথটা কঠিন। ২৬ থেকে ৩১ মার্চ—এই পাঁচ দিনের মধ্যে ইতালিকে জিততেই হবে দুটি ম্যাচ। সেগুলো হতে পারে আবার শক্ত প্রতিপক্ষের বিপক্ষে। তালিকায় রয়েছে ইউক্রেন, তুরস্ক, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, আলবেনিয়ার মতো দল। আরও যোগ হতে পারে জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, স্কটল্যান্ড, অস্ট্রিয়ার মতো দলগুলো। রোববার রাতে প্রথমার্ধের ১১ মিনিটে এগিয়ে গিয়েছিল ইতালি। গোল করেন পিয়ো ইপিসিতো। ৬৩ মিনিটে আন্তোনিও নুসারের গোলে সমতায় ফেরে নরওয়ে। এরপর ৭৮ ও ৭৯ মিনিটে জোড়া গোল করেন আর্লিং হলান্ড। আট ম্যাচে ১৬ গোল করলেন তিনি। ইনজুরি টাইমে ইয়ার্গেন স্ট্রান্ড লারসেনের ফিনিশে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। এর মাধ্যমে নরওয়ের বিশ্বকাপ খেলাও নিশ্চিত হয়। শেষবার তারা বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। সেই দলে ছিলেন হলান্ডের বাবা আলফ ইনগে হলান্ড। এদিকে ইতালি বিশ্বকাপ খেলা নিশ্চিত না করতে পারায় ক্ষমা চেয়েছেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো। ম্যাচ শেষে রাই স্পোর্টসে তিনি বলেন, ‘আমরা সমাধান খুঁজে বের করব। আমরা সেমিফাইনালে জায়গা করে নিতে চাই। সেখান থেকে ফাইনালে যেতে চাই এবং বিশ্বকাপে জায়গা করে নিতে চাই। সবার আগে সমর্থকদের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, কারণ ৪-১ ব্যবধান অনেক বড় পরাজয়।’ দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্সে হতাশ গাত্তুসো বলেন, ‘এটা দুঃখজনক, প্রথমার্ধ ভালো ছিল, আমরা দল হিসেবে ভালো ছিলাম, কিন্তু সবচেয়ে বড় হতাশার বিষয় হলো, দ্বিতীয়ার্ধে নিজেদের মানের ধারেকাছে ছিলাম না আমরা।’ এদিকে নরওয়ের সাফল্যকে ‘বর্ণনাতীত ও অবিশ্বাস্য’ বলে মনে করছেন মার্টিন ওডেগোর। তিনি বলেন, ‘এটা বর্ণনাতীত। পুরোপুরি অবিশ্বাস্য। এত দীর্ঘ সময় ধরে আমরা যেটার জন্য স্বপ্ন দেখেছি ও কঠোর পরিশ্রম করেছি। সেটা যেভাবে অর্জন করলাম, তা অবিশ্বাস্য। বিশাল এক মুহূর্ত। আমরা কত বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, অনেকবার ব্যর্থ হয়েছি। মুহূর্তটিতে একসঙ্গে থাকতে পারা আমার কাছে সব পাওয়ার মতো। আমরা বিশ্বাস ধরে রেখেছি, আর এখন তার ফল পাচ্ছি। অনেক লড়াই করে নিখুঁত একটি বাছাই পর্ব শেষ করে এখন আমরা এখানে। এটা অবিশ্বাস্য।’

এদিকে আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নয়টি গ্রুপের সেরা ৯ দল সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। এরপর চারটি সেরা রানার্সআপ দলকে নিয়ে হয়েছে প্লে-অফ। সেই প্লে-অফের সেমিফাইনালে ক্যামেরুনকে ১-০ গোলে হারায় কঙ্গো। আর গ্যাবনকে ৪-১ গোলে হারায় নাইজেরিয়া। প্লে-অফ ফাইনাল জিতে কঙ্গো এখন পৌঁছে গেল আন্তঃমহাদেশীয় প্লে-অফে, যেখানে খেলবে ইতালিও। বিভিন্ন অঞ্চলের মোট ৬টি দল নিয়ে এই প্লে-অফ অনুষ্ঠিত হবে আগামী মার্চে। প্লে-অফের ড্র হবে বৃহস্পতিবার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১০

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১২

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৩

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৪

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৫

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৬

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৭

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৮

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৯

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০
X