ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

মুশফিকের ‘সংখ্যাও’ কথা বলে

মুশফিকের ‘সংখ্যাও’ কথা বলে

কিংবদন্তি নেভিল কার্ডাস বলেছিলেন, ‘স্কোরবোর্ড একটা গাধা।’ কার্ডাসের বক্তব্য নিয়ে কোনো কথা চলে না। শুধু স্কোরবোর্ড দেখেই কাউকে বিচার করা যেমন ঠিক নয়, তেমনি বিনয়ের সঙ্গে এ কথাও বলা যেতে পারে যে ক্রিকেটে পরিসংখ্যানও একটা মাপকাঠি। সেই মাপকাঠিতেই মুশফিকুর রহিমের ১০০ টেস্ট খেলার পরিসংখ্যানটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য আলাদা গুরুত্ব বহন করে।

মুশফিক আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন। আজ তার ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের মহত্তম বৃত্ত পূরণের দিন। সেই ২০০৫ সালে লর্ডসে সাদা পোশাকে প্রথমবার বাংলাদেশের হয়ে খেলতে নেমেছিলেন। হাবিবুল বাশার তখন অধিনায়ক। প্রথম ইনিংসে ১৯ রান করে ম্যাথু হগার্ডের বলে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে করেছিলেন মাত্র ৩ রান। অ্যান্ড্রু ফ্লিনটফের বলটা বুঝতে পারেননি। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সকাল দেখে বোঝা যায়নি টেস্ট ক্যারিয়ারের পড়ন্ত বিকেলেও এমন আলো ছড়াবেন তিনি। ৯৯ টেস্টে ৬৩৫১ রান করেছেন মুশফিক। গড় ৩৮.০৪। সেঞ্চুরি আছে ১২টি। হাফ সেঞ্চুরি ২৭টি। এগুলো করেছেন তিনি উইকেটের পেছনে ঘণ্টার পর ঘণ্টা গ্লাভস পরে দাঁড়িয়ে থাকার গুরু দায়িত্ব সামলানোর পর। এর সঙ্গে যোগ করুন অধিনায়কত্বের চাপ। দেখবেন টেস্ট ব্যাটার মুশফিককে অন্য উচ্চতার ক্রিকেটার মনে হচ্ছে। টেস্টে ১১২টি ক্যাচ নিয়েছেন মুশফিক। অধিকাংশ উইকেটের পেছনে দাঁড়িয়ে। ১৫টি স্ট্যাম্পিং। সব ধরনের ক্রিকেট মিলিয়ে মুশফিকের রান কত জানেন? ৪২৬৮৯। মুশফিকের ব্যাট থেকে বের হওয়া এই সংখ্যাগুলো কথা বলে। যেমন কথা বলে মাত্র ৫২ টেস্টে ৬৯৯৬ রান করা স্যার ডন ব্র্যাডম্যানের পরিসংখ্যান। ৮০ ইনিংসে যিনি ৯৯.৯৪ গড়ে রান তুলে ‘স্কোরবোর্ড একটা গাধা’—এই প্রবাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। মুশফিক সম্ভবত বাংলাদেশ ক্রিকেটের উত্তর প্রজন্মের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আজ শততম টেস্ট খেলতে নেমে। তিলে তিলে ২০ বছরের অক্লান্ত পরিশ্রমে তিনি যে ইমারত গড়েছেন, তার সমতুল্য কিংবা কাছাকাছি নমুনা কেউ অদূর ভবিষ্যতে দাঁড় করাতে পারবে বলে মনে হয় না। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটার তিনি। পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের প্রেক্ষপটে হয়তো ডনের মতো অবিনশ্বর। আমাদের টেস্ট ক্রিকেটে আরেকজন মুশফিকের পাওয়ার সম্ভাবনা তাই আপাতত নেই।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X