ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিপিএলে দুর্নীতি ঠেকাতে মার্শাল ‘ল’

বিপিএলে দুর্নীতি ঠেকাতে মার্শাল ‘ল’

এক যুগ পেরিয়েও দুর্নাম ঘোচাতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একের পর এক বিতর্ক সঙ্গী করেই প্রতি মৌসুমে মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। তবে এবার টুর্নামেন্ট শুরুর আগেই দুর্নীতি ঠেকাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। জাতীয় দলে খেলা ক্রিকেটার থেকে শুরু করে মোট ৬০ জন ব্যক্তিকে বিপিএল থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের পরামর্শেই এমন সিদ্ধান্ত নেয় গভর্নিং কাউন্সিল। আসন্ন টুর্নামেন্টকে দুর্নীতিমুক্ত রাখতে আরও কঠোর কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন মার্শাল। গতকাল বিসিবির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিপিএলের ড্রাফটে জায়গা হয়নি এনামুল হক বিজয়সহ ৯ দেশি ক্রিকেটারের। আরও কিছু কর্মকর্তা-কর্মচারীকেও টুর্নামেন্ট থেকে দূরে রাখা হচ্ছে। পুরো বিষয়টিকে শাস্তি নয়, সুরক্ষা মনে করেন মার্শাল। তবে তদন্ত চূড়ান্ত হওয়ার পর উপাত্ত ও প্রমাণ প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে। প্রথমবার সংবাদ সম্মেলনে আসা মার্শাল বলেন, ‘৯০০ পৃষ্ঠার প্রতিবেদনের তথ্য যাচাই করে আমি গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি—এই সংস্করণে কিছু মানুষকে আমন্ত্রণ না জানানো উচিত। কেউ খেলোয়াড়, কেউ খেলোয়াড় নয়। এগুলো সমস্যার আগাম প্রতিরোধের জন্যই করা হচ্ছে। এটা কোনো নিষেধাজ্ঞা নয়, শুধু এই ইভেন্টে আমন্ত্রণ না জানানো।’

কার বিরুদ্ধে কী তথ্যাদি পাওয়া গেছে, তা এখনো পরিষ্কার নয়। তবে তদন্ত শেষ হওয়ার আগে কারও নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না নিশ্চিত করে মার্শাল বলেন, ‘শুধু তখনই কেসের বিস্তারিত জানানো হবে, যখন তারা দোষ স্বীকার করবে কিংবা ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করবে। এরপর সিদ্ধান্ত অনলাইনে প্রকাশ করা হবে, যাতে সবাই পুরো বিবরণ দেখতে পারে।’ আসন্ন আসরে দলগুলোর পিএমও নিয়ে কঠোরতা ও খেলোয়াড়দের গতিবিধিও নজরদারিতে থাকবে বলে জানান তিনি। টিম হোটেলে কোন খেলোয়াড় কার সঙ্গে মিশছেন, সেটাও দেখবে দুর্নীতিবিরোধী দল।

বিপিএলে এবার ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। বিসিবি বলছে, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তাদের দল দিয়েছে গভর্নিং কাউন্সিল। তারপরও অতীতে দুর্নীতির সঙ্গে মালিকদেরই বেশি সংশ্লিষ্টতা দেখা গিয়েছিল। তাই তো টুর্নামেন্ট শুরুর আগেই এবার মালিকদের সঙ্গে বসতে যাচ্ছেন মার্শাল। একই সঙ্গে হুঁশিয়ারিও দেবেন তিনি, ‘ইভেন্টটি পরিষ্কার ও সফল রাখার দায়িত্ব মালিকদেরও। তাদের সবাইকে যাচাই করা হবে। তাদের অধীনে কারা কাজ করছে, অর্থ কোথা থেকে আসছে—সবই খতিয়ে দেখা হবে। তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হবে—আমি নিরাপদ ইভেন্ট চাই, আর তাদের অধীনে খারাপ লোকজন ইভেন্টে ঢুকলে তার পরিণতি কী হবে।’ এত কঠোরতার পরও সর্বশেষ নিলামে সন্দেহভাজন কিছু লোকজন ছিল—এমন প্রশ্ন করলে মার্শাল বলেন, ‘এখন থেকে টুর্নামেন্ট শুরু হওয়া পর্যন্ত কিছু মানুষ খুবই অপ্রিয় চমক পাবে। আগের আসরগুলোতে যারা দুর্নীতি করে পার পেয়ে গেছে, তাদের অনেকেই এবারও চেষ্টা করবে—ভাবছে এবারও রেহাই পাবে। কিন্তু আমি, আমার টিম এবং আইসিসির সহায়তায় তাদের পথ বন্ধ করতে নানা পদক্ষেপ নিচ্ছি।’ শুধু তাই নয়, বাংলাদেশে ক্রিকেট দুর্নীতিবিরোধী আইনি কাঠামো আরও শক্তিশালী করতে সম্ভাব্য আইন প্রণয়নের বিষয়েও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি, ‘আগামী কয়েক মাসের মধ্যে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চাই—যাতে খেলাধুলায় দুর্নীতি করলে তা আইনগতভাবে অপরাধ হিসেবে দণ্ডনীয় হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X