কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

রাজধানীর গুলশানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন দুটি ভ্যারিয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন দুটি ভ্যারিয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

দেশের আইসক্রিম বাজারে নতুন স্বাদের সংযোজন করল পোলার আইসক্রিম। বিশ্বজুড়ে জনপ্রিয় দুবাই-স্টাইলের স্বাদকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে দুটি নতুন প্রিমিয়াম ভ্যারিয়েন্ট রোবাস্তো পিস্তা কুনাফা স্টিক আইসক্রিম এবং চকলেট ফিনেস্তা।

প্রতিষ্ঠানটির দাবি, দেশের আইসক্রিমপ্রেমীদের বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অঙ্গীকার থেকেই নতুন এই দুটি পণ্য বাজারে আনা হয়েছে।

নতুন রোবাস্তো পিস্তা কুনাফা স্টিক আইসক্রিমে রয়েছে রিচ চকলেট কোটিংয়ের আবরণ, ক্রিমি পিস্তাচিও এবং ক্রিসপি কুনাফার অনন্য সমন্বয়, যা ভোক্তাদের দেবে ভিন্নধর্মী স্বাদের অভিজ্ঞতা। অন্যদিকে, ১ লিটারের প্রিমিয়াম টাব চকলেট ফিনেস্তা তৈরি করা হয়েছে চকলেটপ্রেমীদের কথা মাথায় রেখে। এতে রয়েছে চকলেট ডাস্টের লেয়ার, সমৃদ্ধ চকলেট ফ্লেভার এবং প্রিমিয়াম মানের চকলেটের ব্যবহার।

গত ১২ জুলাই রাজধানীর গুলশানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন দুটি ভ্যারিয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান, হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘ভোক্তাদের জন্য নতুনত্ব ও উদ্ভাবনকে পোলার আইসক্রিম সব সময় গুরুত্ব দিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় বিশ্বমানের জনপ্রিয় স্বাদ ও প্রিমিয়াম মানের পণ্য নিয়ে এসেছে রোবাস্তো পিস্তা কুনাফা এবং চকলেট ফিনেস্তা। আমাদের লক্ষ্য শুধু নতুন পণ্য বাজারে আনা নয়, ভোক্তাদের প্রতিটি মুহূর্তকে আরও আনন্দময় করে তোলা।’

তিনি আরও বলেন, ‘পরিবর্তিত ভোক্তা চাহিদা ও রুচির সঙ্গে তাল মিলিয়ে পণ্যের মানোন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। বিশ্বমানের স্বাদ ও প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’

পোলারের এই উদ্যোগ ভোক্তার চাহিদাকেই প্রাধান্য দেয়। বিশ্ব মানের প্রিমিয়াম কোয়ালিটির অঙ্গীকারকে নিশ্চিত করে যা সারা দেশের আইসক্রিমপ্রেমীদের জন্য অবশ্যই আনন্দের।

কালবেলা/এলএইচ/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X