ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

কঠোর অবস্থানে সিসিডিএম

কঠোর অবস্থানে সিসিডিএম

ক্লাব-বিসিবি দ্বন্দ্বের মধ্যেই অবশেষে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ৮টায় হবে লিগের উদ্বোধনী অনুষ্ঠান—ম্যাচ শুরু সকাল ৯টায়। মিরপুরের ম্যাচটিতে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। একই দিনে আরও তিনটি খেলা হওয়ার কথা। কিন্তু ক্লাবগুলোর সঙ্গে দ্বন্দ্ব নিরসন না হওয়ায় অন্তত দুটি ম্যাচ পরিত্যক্ত হচ্ছে বলে নিশ্চিত করেছেন লিগ বর্জন আন্দোলনে নেতৃত্ব দেওয়া ক্লাব প্রতিনিধিরা। এতে অবশ্য কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট প্রদান থেকে বিরত ছিল অধিকাংশ ক্লাব। এর পর থেকেই ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের শুরু। নির্বাচনে অংশ নিতে না পেরে বিসিবির অধীনে কোনো ধরনের টুর্নামেন্টে না খেলার হুঁশিয়ারি দিয়েছিল ক্লাবগুলো। সে পথেই এগোচ্ছে তারা। প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর এক দিন আগেও বৈঠকে বসেছে লিগ বর্জনকারী ক্লাবগুলো। সেখানে লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্তের ওপর অটল অবস্থানের কথা নিশ্চিত করেন তারা। যদিও ক্লাবগুলোর এমন কঠোরতায় খুব একটা পিছপা হচ্ছে না সিসিডিএম। উল্টো অংশ না নিলে অবনমন করে দেওয়ার মতো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন। কালবেলাকে তিনি বলেন, ‘কেউ না এলে রেলিগেটেড। কঠোর অবস্থানে যাওয়া ছাড়া তো আর উপায় দেখছি না। কালকে (আজ) খেলা শুরু। আমাদের কাছে পাওয়া তথ্যমতে, ১২টি দল নিশ্চিতভাবেই খেলবে; বাকি ৮টি দল খেলবে না।’

গত নভেম্বরেই প্রথম বিভাগ লিগ শুরুর চিন্তা ছিল বিসিবির। সেভাবেই দলবদলের জন্যও দিনক্ষণ দেওয়া হয়। কিন্তু সেখানে ২০টির মধ্যে মাত্র ১২টি ক্লাব অংশ নেয়। বাকিরা লিগ না খেলার ব্যাপারে অটল অবস্থানের কথা জানায়। ১৯ নভেম্বর টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল। সেটা তিনবার পিছিয়ে এখন শুরু হচ্ছে আজ। লিগ বর্জনকারী ক্লাবগুলোকে মাঠে টানতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে বিসিবির সঙ্গে বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। কিন্তু সেটাও বিফলে গেছে। বর্তমান বোর্ডের অধীনে কোনো ধরনের টুর্নামেন্ট খেলতে চায় না—এমন হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলনও করেছিল ক্রিকেট ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন। ঢাকার চার স্তরের লিগে খেলা ৭৬টি ক্লাবের মধ্যে ৪৪টিই লিগ বর্জনের পক্ষে একমত পোষণ করে আন্দোলন শুরু করে তারা। নিজের সিদ্ধান্তে এখনো অটল জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র রফিকুল ইসলাম বাবু। বিসিবির সাবেক এই পরিচালকের মতে, লিগ বর্জন শুরুতেই করেছিল বিসিবি।

বিষয়টির ব্যাখ্যায় কালবেলাকে তিনি বলেন, ‘৮টি ক্লাবের কেউই যাবে না খেলতে। পারলে উনারা টুর্নামেন্ট করুক, দেখি কয়টা ম্যাচ চলে। লিগ বর্জন তো আমরা করিনি, করেছে বিসিবি। কারণ, সূচি অনুযায়ী সেপ্টেম্বরে তৃতীয় বিভাগ, নভেম্বরে দ্বিতীয় ও জানুয়ারিতে প্রথম বিভাগ হওয়ার কথা। কিন্তু তারা তৃতীয়, দ্বিতীয় না করে কেন প্রথম বিভাগ দিয়ে শুরু করতে চাইল! প্রথম বিভাগ তো শেষ হয়েছিল গত এপ্রিলে—এক বছরে দুই টুর্নামেন্ট!’ বিসিবির এই সিদ্ধান্তকেই ক্লাব ক্রিকেট ধ্বংস বলে মনে করেন তিনি। একই সঙ্গে অংশ না নেওয়া ক্লাবগুলোকে অবনমন করালে আইনি লড়াইয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১০

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১১

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১২

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১৩

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১৪

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৫

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৭

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৮

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

২০
X