রাফসান জানি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

এখনো নিয়োগ হয়নি সেই ৫৩৬ পুলিশের

পুলিশ সদর, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সায়
এখনো নিয়োগ হয়নি সেই ৫৩৬ পুলিশের

দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে ২০০৭ সালে ৫৩৬ উপপরিদর্শক (এসআই) ও ২২১ জন সার্জেন্ট নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। ১৭ বছর পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন ৩৩০ জন। তাদের আবেদন যাচাই-বাছাই করে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সুপারিশ করে প্রধান উপদেষ্টার দপ্তরে বিবেচনার জন্য পাঠিয়েছে। গত মে মাসে সুপারিশের ফাইলটি পাঠানো হলেও অজ্ঞাত কারণে তা আটকে আছে। নিয়োগবঞ্চিতরা ১৭ বছর পর আশার আলো দেখতে শুরু করলেও ফাইল আটকে ফের স্বপ্ন আটকে যাওয়ার শঙ্কা করছেন তারা।

নিয়োগবঞ্চিতদের পক্ষে আবেদনকারীদের একজন পটুয়াখালীর আব্দুল মালেক। তিনি জানান, ২০০৬ সালে ক্যাডেট এসআইয়ে (নিরস্ত্র) ২৫০টি পদের বিপরীতে ৫৩৬ জনকে এবং পুলিশ সার্জেন্ট পদে ১১৮টি পদের বিপরীতে ২২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তৎকালীন নিয়োগ প্রক্রিয়ার প্রার্থীদের লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পুলিশ ভেরিফেকেশন চলমান থাকা অবস্থায় এসবি একটি রিপোর্ট দেয়। ওই রিপোর্টের ভিত্তিতে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ এই নিয়োগ বাতিলের নোটিশ অনুমোদন করে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন।

চাকরি ফিরে পেতে হাইকোর্টে রিট করা হলে সে সময় হাইকোর্ট একযোগে ১৯টি রিট ডিসচার্জ করে দেন। এরপর আওয়ামী লীগ সরকারের সময়ে নানাভাবে চেষ্টা করে চাকরি ফেরত পাননি নিয়োগবঞ্চিতরা। উল্টো হয়রানির শিকার হয়েছেন অনেকে।

আরেক নিয়োগবঞ্চিত জাহাঙ্গীর আলম বলেন, আমরা গত বছরের নভেম্বর মাসে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করি। সেই আবেদন বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ যাচাই-বাছাই করে বিস্তারিত মতামতের জন্য পাঠায় পুলিশ সদর দপ্তরে। এর পরিপ্রেক্ষিতে মতামত দেয় পুলিশ সদর দপ্তর। মেডিকেল বোর্ডের সনদ নেওয়া এবং এসআই বা সার্জেন্ট পদে বয়স ও বিবাহের শর্ত শিথিলের বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বলে জানায়। এরপর জানুয়ারিতে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে একটি পূর্ণাঙ্গ সুপারিশ দেওয়ার জন্য অতিরিক্ত সচিবকে (পুলিশ ও এনটিএমসি) আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করে দেয় জননিরাপত্তা বিভাগ।

নিয়োগবঞ্চিতরা জানান, ছয় সদস্যের কমিটি তিনটি সুপারিশ করে। ১. বিশেষ ব্যাচ বিবেচনা করে আবেদনের সমান সংখ্যক পদ অ্যাডহক ভিত্তিকে সৃজন করা এবং তাদের ট্রেনিং ও মেডিকেল বোর্ডে সফলভাবে উত্তীর্ণ হওয়ার শর্তে মতামত দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো। ২. ইতিবাচক সিদ্ধান্ত এলে আলাদা বিধিমালা তৈরি করে ব্যাচটির নিয়োগ, পদায়ন ও পদোন্নতি ইত্যাদি নিয়ন্ত্রণের সুপারিশ। ৩. ১৯৯১ সালের নিয়োগ বাতিলকৃতদের ১৯৯৭ সালে যে প্রক্রিয়ায় পুনর্বহাল করা হয়েছিল, সেই প্রক্রিয়া ২০০৬ সালে বাতিলকৃতদের পুনর্বহাল করা যায় কি না, সে বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামত গ্রহণের জন্য চিঠি পাঠানো।

কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় তাদের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ দেওয়া যেতে পারে বলে মতামত দেয়। সঙ্গে আইন মন্ত্রণালয় এ-ও বলে দেয় যে, বিষয়টি উপদেষ্টা পর্যায়ে নিষ্পত্তিযোগ্য। পরে এটি আইন উপদেষ্টা আসিফ নজরুল সুপারিশ করে দেন।

নিয়োগবঞ্চিতরা বলেন, এরপর ফাইলটি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে। পুলিশ সদর দপ্তরসহ অন্যান্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার প্রধান উপদেষ্টা ওকে করে দিলেই নিয়োগ বাতিলের আদেশটি প্রত্যাহার করে পুনর্নিয়োগের বাকি কার্যক্রম শুরু হবে।

একই কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা। তিনি বলেন, চাকরিতে যোগদান করতে ইচ্ছুক যে কজন আবেদন করেছেন, তাদের আবেদনটি বিবেচনায় নিয়ে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পুনর্নিয়োগের পক্ষে মতামত দিয়েছে। এখন অপেক্ষা প্রধান উপদেষ্টার অনুমোদনের। ঠিক কী কারণে আটকে আছে, তা আমাদের জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

ফুটবলের ওপারে

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

খেলতে পারবেন না নেইমার

১০

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

১১

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

১২

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১৩

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

১৪

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

১৫

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

১৭

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

১৮

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

১৯

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

২০
X