কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ

রাজধানীর অপরাধীরা আশ্রয় নেন পার্শ্ববর্তী এলাকার ‘সেফ হাউসে’

চার সহযোগীসহ বেলচা মনির গ্রেপ্তার
রাজধানীর অপরাধীরা আশ্রয় নেন পার্শ্ববর্তী এলাকার ‘সেফ হাউসে’

রাজধানীতে অপরাধ করে নিজেদের লুকাতে পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ ও সাভারে ‘সেফ হাউসে’ আশ্রয় নেন অপরাধীরা। এরপর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে আবার রাজধানীতে ফিরে চালান অপরাধমূলক কার্যক্রম। সম্প্রতি রাজধানীর আদাবরে একটি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসী বেলচা মনিরকে চার সহযোগীসহ গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান। এ সময় ডিএমপি মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান এবং তেজগাঁও বিভাগের এডিসি মোর্শেদুল হাসান উপস্থিত ছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার অন্যরা হলেন—রাকিব হাওলাদার ওরফে ছোট রাকিব (২২), মো. গোলাম রব্বানি সাহস (২৩), মনির হোসেন ওরফে গুজা মনির (৩০) ও মো. আকাশ খাঁ (২২)।

হত্যাকাণ্ডের বিষয়ে ডিবির ডিসি রাকিব খান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ সেপ্টেম্বর ভোরে আদাবর-১০ নম্বর এলাকায় রিপন ওরফে নিপুকে নিজ বাসায় সামুরাই দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বেলচা মনিরের নেতৃত্বাধীন গ্রুপ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আরজু বেগম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সোর্সের তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে খুনের কাজে ব্যবহৃত তিনটি সামুরাই, একটি চায়নিজ কুড়াল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে ডিবি।

ডিসি রাকিব খান বলেন, ‘আদাবরে অপরাধ ঘটিয়ে তারা পার্শ্ববর্তী জেলাগুলোয় তৈরি করা সেফ হাউসে লুকিয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এলাকায় ফিরে আসে এবং আধিপত্য বিস্তারের তৎপরতা চালায়।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১০

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১১

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১২

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৩

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৮

স্বর্ণের আজকের বাজারদর

১৯

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

২০
X