কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ অংশ নেওয়া কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে গত ২০ জুলাই পুষ্টিবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে দি কিউব ইনস্টিটিউট।

জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ফাইনাল পর্বে উত্তীর্ণ ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নেয়। এতে শিশুদের শারীরিক বিকাশ, মানসিক সুস্থতা এবং ক্রীড়া দক্ষতা বৃদ্ধিতে সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জাঙ্ক ফুড পরিহার করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।

সেমিনারে পুষ্টিবিদ ও পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান বলেন, কিশোর ক্রীড়াবিদদের শক্তি ও পুষ্টির চাহিদা তুলনামূলক বেশি। তাই তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল, শাকসবজি এবং ডিম, মাছ ও মুরগির মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন তিনি।

নিয়মিত দুধ পানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুধে থাকা ক্যালসিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান হাড় ও পেশি শক্তিশালী রাখতে এবং শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের নিউট্রিশন পার্টনার হিসেবে আরলা ডানো শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত দুধ পানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। এ বিষয়ে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান আনোয়ারুল আমিন বলেন, বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ এ সময়ে সঠিক পুষ্টি ও নিয়মিত দুধ পান শিশুদের শরীরকে শক্তিশালী করে, তাদের কর্মশক্তি ধরে রাখতে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে। তরুণ ক্রীড়াবিদদের আরও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করতে ডানো ডেইলি পুষ্টি নিয়ে এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি অংশগ্রহণকারীদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, খেলাধুলা ও জীবনে নিজের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছাতে হলে শরীরের সঠিক যত্ন নিতে হবে। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী আমাদের তরুণ ক্রীড়াবিদদের জাঙ্ক ফুড এড়িয়ে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া উচিত। স্কুল কিংবা অনুশীলন শেষে একটি ডিম, একটি কলা বা এক গ্লাস দুধও তাদের সুস্বাস্থ্যে বড় ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে খেলাধুলার মাধ্যমে আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব। তাদের হাত ধরেই বাংলাদেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে।

সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এ সময় সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বিষয়ে তাদের ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়।

কালবেলা/এমজে/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১১

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১২

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৪

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৫

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৬

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৭

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৮

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৯

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

২০
X