কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর নিখোঁজ হওয়া এক মার্কিন সেনা সদস্যকে নিহত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।

মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, নিউইয়র্কের ওজোন পার্কের বাসিন্দা ২৮ বছর বয়সী সার্জেন্ট অ্যাঞ্জেল এস. র‌্যাম্পারসাড ১৭ জুলাই জর্ডানের মুয়াফফাক সালতি এয়ার বেসে শত্রুপক্ষের হামলায় নিহত হয়ে থাকতে পারেন। খবর আনাদোলু এজেন্সির।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, ঘটনার তদন্ত চলছে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার পর র‌্যাম্পারসাডকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করেছিল। পরে তার সামরিক অবস্থান হালনাগাদ করা হয় এবং বর্তমানে তাকে নিহত বলে ধারণা করা হচ্ছে।

গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান ফেব্রুয়ারি থেকে চলা সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করলেও, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পায় এবং উভয় পক্ষ হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে।

কালবেলা/এএএম/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X