কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ
রামু ট্র্যাজেডি স্মরণে বক্তারা

বিচারহীনতার কারণে দেশে এখনো সহিংসতা চলমান

রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা। ছবি : কালবেলা
রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা। ছবি : কালবেলা

বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এখনো সহিংসতার ঘটনা চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন।

কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধপল্লিতে হামলার ১৩ বছর পূর্তিতে রামু ট্র্যাজেডি স্মরণে ‘সৌগত’ ও ‘চারুলতা’-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর ১২টি বৌদ্ধ বিহার, উপাসনালয়ে অগ্নিসংযোগ ও হামলা চালায় দুর্বৃত্তরা। একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের ৩০টি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

বুদ্ধানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন ‘সৌগত’ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য দেন ‘চারুলতা’ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া। আরও বক্তব্য দেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, প্রকৌশলী দিব্যেন্দুবিকাশ চৌধুরী বড়ুয়া, রাজীব কান্তি বড়ুয়া, ড. জগন্নাথ বড়ুয়া, এস জি কিবরিয়া, রিপন কান্তি বড়ুয়া প্রমুখ।

আলোচকরা বলেন, রামুর বিহারগুলো পুড়ে ছাই হলো, হারালো ইতিহাস ও শান্তির ছায়া। এ জঘন্য বর্বরতার বিচার এখনো শেষ হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এখনো এ জাতীয় সহিংসতা চলমান। অনুষ্ঠানে সম্প্রতি খাগড়াছড়িতে সহিংস ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেন তারা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X