ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

এসএসসি পরীক্ষার্থী মেহরাজ মাহমুদ জুম্মান। ছবি: কালবেলা
এসএসসি পরীক্ষার্থী মেহরাজ মাহমুদ জুম্মান। ছবি: কালবেলা

চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহরাজ মাহমুদ জুম্মান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌরসভার বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মেহরাজ মাহমুদ ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালী গ্রামের আহসান দেওয়ানের ছোট ছেলে।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী তাহসির (১৬) এবং অটোরিকশার যাত্রী রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমঘুয়া গ্রামের গৃহবধূ লিলু বেগমসহ মোট চারজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী লিলু বেগম জানান, তারা অটোরিকশায় করে ফরিদগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। বড়ালী স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মেহরাজ মারা যান।

আহতদের স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আনোয়ার হোসেন বলেন, মেহরাজ এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে অত্যন্ত মেধাবী ছেলে ছিল। তাকে নিয়ে পরিবারের অনেক আশা-আকাঙ্ক্ষা ছিল, যা একটি দুর্ঘটনায় চিরতরে নিভে গেল

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল জানান, সড়ক দুর্ঘটনায় আহত ও রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। বাকি চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং সুরতহাল শেষে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X