

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে ইরান থেকে উৎক্ষেপণ করা ৪টি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে জর্ডান।
আল জাজিরাকে দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, জর্ডানের দিকে আসা একমুখী হামলাকারী ৪টি ড্রোন যুদ্ধবিমান দিয়ে প্রতিহত করা হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে।
সামরিক সূত্রটি আরও জানায়, ড্রোনগুলোর ধ্বংসাবশেষ যেসব স্থানে পড়েছে সেখানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সদস্যরা গিয়ে এলাকা নিরাপদ করেছে।
সূত্রটির মতে, ‘সশস্ত্র বাহিনী জর্ডানের আকাশসীমার ওপর নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে এবং দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে।’