কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

১৭১৫ হাফেজ ও তাদের বাবা-মাকে সম্মাননা

১৭১৫ হাফেজ ও তাদের বাবা-মাকে সম্মাননা

তানযিমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১৩তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ১ হাজার ৭১৫ জন কোরআনের হাফেজ ও তাদের বাবা-মাকে সম্মাননা প্রদান করা হয়। গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত সারা দেশের বিভিন্ন শাখার হাফেজদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদ, পাগড়ি বা স্কার্ফ ও ব্যাগ প্রদান করা হয়। পবিত্র কোরআনের হাফেজদের উৎসাহ দেওয়ার লক্ষে প্রতি বছর এই আয়োজন করে তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন।

হাফেজদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক (সাদিক কায়েম), বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক, চট্টগ্রাম আন্দারকিল্লা শাহি জামে মসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ জাবেরী আল-মাদানি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আহমাদত বিন ইউছুফ, আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সামসুল আলমসহ দেশের প্রসিদ্ধ আলেম-ওলামারা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, মুহাম্মাদ আব্দুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ ন মু. রাশিদুল ইসলাম সায়েম, মুহা. আসলাম মিয়া, ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ আল-আমিন, আ. খ. ম. মাসুম বিল্লাহ, এইচ. এম আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান ফেরদৌস, নুরুল আবছার ভূঁইয়া, এম. এম রবিউল ইসলাম, মো. সাইয়েদুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, শাখাপ্রধান, শাখা সহকারী, আমিনুল হিফয, সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা।

পবিত্র কোরআনের হাফেজদের অভিবাদন জানিয়ে ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, তানযিমুল উম্মাহর প্রতি আমাদের আস্থা, ভরসা আছে। আমরা প্রত্যাশা করতে চাই যে, আগামীতে এখান থেকে এমন সৎ ও যোগ্য লোক তৈরি হবে, তারা রাষ্ট্র পরিচালনায় ভূমিকার রাখবে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কোরআন গবেষক, হাজার হাজার হাফেজের পদচারণায় মুখর হয়ে ওঠে তানযিমুল উম্মাহর এই বর্ণিল আয়োজন। শুরু থেকেই সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত, শিক্ষার্থীদের কণ্ঠে মনোমুগ্ধকর হামদ-নাত ও ইসলামী সংগীত, বক্তৃতা, আলোচনা, কবিতা আবৃত্তিসহ চমৎকার পরিবেশনায় সবার মন কাড়ে। সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে কোমলমতি শিক্ষার্থীরা। হাফেজ ছাত্রদের পরনে সাদা জুব্বা আর মাথায় সাদা পাগড়ি; হাফেজ ছাত্রীদের পোশাকে আকাশি নীল ও সাদার কম্বিনেশন। সবার কাঁধে তানযিমুল উম্মাহর নাম ও লোগো সংবলিত উত্তরীয় ছিল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X