খুলনা ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১০:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
গোলাম পরওয়ার

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জাতি

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জাতি

বিগত সময়ে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তারা জনগণের কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেননি, তাই আগামী সংসদ নির্বাচনে জাতি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পরওয়ার বলেন, বিগত ৫৪ বছরের শাসনামলে অর্থনীতি, বিচারব্যবস্থা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি কোনো ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। গতকাল শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে উপজেলা জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা জামায়াতের আমির মোক্তার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম। গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরও মাঠ দখল, বাজার-ঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের মতোই চলছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই উল্লেখ করেন তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। পুরোনো রাজনৈতিক ধারা, দুর্নীতি ও দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, ক্ষমতায় গেলে উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করে জবাবদিহিমূলক ব্যবস্থা গঠন করবে জামায়াত। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ভয় পাবেন না। নৌকা, ধানের শীষ, লাঙলের মতো দাঁড়িপাল্লায়ও ভোট দেওয়ার অধিকার আপনাদের আছে। সমাবেশে আরও বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমির এমরান হুসাইন, মহানগরের আমির মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মিজানুর রহমান, ডুমুরিয়া হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, রাবির হবিবুর রহমান হল সংসদের ভিপি আহমদ আহসান উল্লাহ ফারহান, জাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তালহা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১০

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১১

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১২

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৩

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৫

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৬

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৭

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৮

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৯

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

২০
X