বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
সন্ধ্যা নদী

আকস্মিক ভাঙনে বিলীন গাছপালা ও বসতঘর

আকস্মিক ভাঙনে বিলীন গাছপালা ও বসতঘর

হঠাৎ করেই বরিশালের বানারীপাড়া উপজেলাধীন সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হয়েছে জমিসহ গাছপালা ও বসতঘর। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নে আকস্মিক এই নদীভাঙনের ঘটনা ঘটে। বাইশারী ইউনিয়নের বাসিন্দা ওয়াসিম মৃধা বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে হঠাৎ ভাঙন শুরু হয়। মুহূর্তেই ভাঙনে প্রায় ৫০ শতক জমি নদীতে বিলীন হয়ে যায়। এতে আমার চাচাশ্বশুর মো. আবু বকর ঘরামির বসতঘরসহ বহু গাছপালা সম্পূর্ণ নদীতে বিলীন হয়েছে। এখন ভাঙনের অপেক্ষায় আমার শ্বশুরের ঘরটি। ভাঙনে ক্ষতিগ্রস্ত আবুবকর ঘরামি বলেন, আমাদের মাথা গোঁজার শেষ আশ্রয়স্থলটুকু নদীতে চলে গেছে। পরিবার পরিজন নিয়ে কীভাবে আমরা জীবন যাপন করব? জায়গা জমি, বসতঘর হারিয়ে আজ আমরা সহায়-সম্বলহীন, নিস্ব। বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান বলেন, ভাঙনের খবর পেয়েছি। ঘটনাস্থলে খোঁজখবর নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পাশে দাঁড়ানোর কথাও জানান তিনি। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, সন্ধ্যা নদীর বাইশারী ইউনিয়নে ভাঙন অনেক দিন ধরেই চলমান। তবে শুক্রবার নতুন করে ভাঙনের বিষয়টি জানা নেই। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করা হবে। এই কর্মকর্তা বলেন, সন্ধ্যা নদীর ভাঙন রোধে আমাদের চলমান কোনো প্রকল্প নেই। তবে প্রস্তাবনা রয়েছে। তা ছাড়া ভাঙনের তীব্রতা বেশি হলে প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১১

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১২

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৩

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৪

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৫

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৬

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৭

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৮

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৯

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

২০
X