কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

মাইনরিটি ঐক্যজোটের আত্মপ্রকাশ

মাইনরিটি ঐক্যজোটের আত্মপ্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) নেতৃত্বে ‘মাইনরিটি ঐক্যজোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গত সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ৪৪টি সংগঠনের সমন্বয়ে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডলকে আহ্বায়ক এবং বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ বর্মণকে সদস্য সচিব করে ঐক্য জোটের ১৬ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষায় কাজ করবে এ জোট। অনুষ্ঠানে বলা হয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রতিটি সরকারের আমলেই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠান, সম্পদ দখল করা হয়েছে। হত্যারও শিকার হয়েছেন অনেকে। কিন্তু কোনো ঘটনারই বিচার হয়নি। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে সংখ্যালঘুদের ভোট নিলেও তাদের কল্যাণে তেমন কিছুই করেনি। তাই নিজেদের স্বার্থ সংরক্ষণ ও দাবি-দাওয়া আদায়ে জাতীয় সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধি প্রয়োজন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের তিনশ সংসদীয় আসনের মধ্যে ৪৭টির মতো আসন রয়েছে, যেখানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ২০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভোট রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে জোট থেকে এসব আসনে তারা প্রার্থী দিতে চায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X