মো. নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

ভোটার ৯নং ওয়ার্ডের কয়েক কিমি পাড়ি দিয়ে যেতে হয় ৮নং ওয়ার্ডে

আগের কেন্দ্র পুনর্বহালের দাবি
ভোটার ৯নং ওয়ার্ডের কয়েক কিমি পাড়ি দিয়ে যেতে হয় ৮নং ওয়ার্ডে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই উৎসবের ভোটে বিপাকে পড়েছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোটাররা। কারণ তাদের নিজ কেন্দ্র ফেলে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরেকটি কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। এতে আসছে নির্বাচনে দুর্ভোগের পাশাপাশি সংঘাতের আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, ৪০-৫০ বছর ধরে পাহাড়পুর এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে তারা স্বস্তির সঙ্গে ভোট দিয়ে এসেছিলেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোট কারচুপির সুবিধার্থে তাদের এই ভোটকেন্দ্র পরিবর্তন করে ডেকরিরপাড় ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে নিয়ে যায়। আগের কেন্দ্র পার হয়ে তাদের ভোট দিতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে। দূরত্বের কারণে ডেকরিরপাড়ের ভোটাররা পাহাড়পুর এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে যেতে চান না।

তাদের আরও অভিযোগ, ভোটকেন্দ্র পরিবর্তন করায় ৯নং ওয়ার্ডের ভোটাররা ৮নং ওয়ার্ডের কেন্দ্র পার হয়ে ডেকরিরপাড় কেন্দ্রে যেতে হয়। এতে ৮নং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে সংঘর্ষ বা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে। এমন অবস্থায় তারা ভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আগের কেন্দ্র পাহাড়পুর এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা পুনর্বহালের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ শিকদার বলেন, ‘বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এবার যেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে পারে, সে জন্য সব সংঘাত এড়াতে পাহাড়পুর এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় আগের মতো কেন্দ্র দেওয়ার জোর দাবি জানাই। অন্যথায় কোনো বিশৃঙ্খলা-সংঘাত হলে দায় নির্বাচন কমিশনের।’

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আমাদের ওয়ার্ডে ২ হাজার ২০০ ভোটার। পাহাড়পুর এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ছিল আমাদের কেন্দ্র। কিন্তু আওয়ামী লীগ ভোট চুরির সুবিধার্থে ডেকরিরপাড় ফোরকানিয়া মাদ্রাসায় কেন্দ্র নিয়ে যায়। আমরা সেই কেন্দ্র পরিবর্তন করে পাহাড়পুর এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র পুনর্বহালের জন্য আমরা নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছি।

আশা করি নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনায় নেবেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, ‘কেন্দ্রটি ২০১৮ সালের পরে পরিবর্তন করা হয়েছে। আরেকটি কেন্দ্র পার হয়ে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে সংঘর্ষের শঙ্কা থাকে। আমরা নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়েছি। আশা করি সমাধান হবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X